চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পেকুয়ায় মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যার ঘটনায় তিনজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:০১ পিএম, ২০২১-০৭-২৯

পেকুয়ায় মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যার ঘটনায় তিনজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা

মোহাম্মদ নুরুদ্দোজা,চকরিয়াঃ

কক্সবাজারের পেকুয়ায় ধর্ষণের অপমানে রেখামনি(১৫) নামের এক মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যার ঘটনায় অবশেষে মামলা নিয়েছে থানা পুলিশ। প্রথমদিকে অপমৃত্যুর মামলা রেকর্ড হলেও পরে পুলিশের বিশেষ তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসায় ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচনায় এ মামলা রুজু করা হয়েছে। 

গত শনিবার (২৪জুলাই) রাত ২টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের হাজীর পাড়া এলাকা থেকে মাদ্রাসা ছাত্রী রেখা মনিকে তুলে নিয়ে ধর্ষণ করে কথিত প্রেমিকসহ তিনজনের একটি সঙ্ঘবদ্ধ দল। পরে ধর্ষণের অপমানে ওই মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করে। 

এদিকে মঙ্গলবার ২৭জুলাই বিকেলে ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী রেখা মনির আত্মহত্যার বিষয়টি খতিয়ে দেখার জন্য তার বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তফিকুল আলম ও পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদারসহ পুলিশের একটি বিশেষ টিম। এ সময় তাঁরা রেখা মনির পরিবারকে সুষ্ঠ ও ন্যায় বিচার পাওয়ার প্রতি আশ্বস্ত করেন। 

মঙ্গলবার নিহত মাদ্রাসা ছাত্রীর বাবা আইয়ুব আলী বাদী হয়ে পেকুয়া থানায় কথিত প্রেমিকসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচনার অভিযোগে এজাহার দায়ের করন। মঙ্গলবার রাতে মামালা হিসেবে রুজু হয়। যার মামলা নং ১২। 
আসামীরা হলেন, বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার মকসুদ আহমদের ছেলে আবুল কাশেম এবং তার দুই সহযোগী উপজেলার রাজাখালী ইউনিয়নের হাজী পাড়ার মৃত আবুল হোসেন বাদশার ছেলে আলমগীর ও একই এলাকার নুরুল হকের ছেলে রবি আলম। 

নিহত মাদ্রাসা ছাত্রীর বাবা আইয়ুব আলী বলেন, ঘটনার দিন আমরা বাড়িতে ছিলাম না। সেই সুবাদে আবুল কাশেম ও তাঁর দুই সহযোগী আমার মাদ্রাসা পড়ুয়া মেয়ে রেখা মনিকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। তাঁদের ধর্ষণের অপমান সইতে না পেরে সে আত্মহত্যার পথ বেচে নিতে বাধ্য হয়। যাদের নির্যাতনে আমার মেয়ের এই পরিনতি আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, মাদ্রাসা ছাত্রী রেখা মনির আত্মহত্যার ঘটনায় পিতা আইয়ুব আলী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেন। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যহত আছে। আমরা আশাবাদী খুব দ্রুতই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

রিটেলেড নিউজ

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত


কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত


তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত


ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর