শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৩:০১ পিএম, ২০২১-০১-২২
কক্সবাজার থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ উথোয়াই ওয়ান মার্মা (২৫) নামে এক মাদককারবারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৫)।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দিনগত রাত ৮টার দিকে জেলা শহরের লিংকরোড এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক উথোয়াই ওয়ান মার্মা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের লামারপাড়ার মংচ থোয়াই মার্মার ছেলে।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদীর পাঠানো মেইল বার্তায় জানানো হয়, কক্সবাজার লিংকরোড হারুন মার্কেট ভাই ভাই অটোপার্টস দোকানের সামনে পাকা রাস্তার ওপর মাদকদ্রব্য কেনা-বেচার উদ্দেশ্যে অবস্থান করছে কয়েকজন মাদককারবারীরা।
এমন গোপন খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা পালিয়ে যাওয়ার সময় উথোয়াই ওয়ান মার্মাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কক্সবাজার মডেল থানায় মামলা করা হয়েছে।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited