শিরোনাম
উখিয়া প্রতিনিধি | ০৮:৩৮ পিএম, ২০২৬-১১-১৭
কনক বড়ুয়া :
উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ৪ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উখিয়া উপজেলার পালংখালী সীমান্তবর্তী মিজানের ঘের নামক এলাকায় ৬৪ বিজিবি’র পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ এর ব্লক-বির মো. মোক্তার হোসেনের ছেলে মো. জোবায়ের (২০) এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৭ এর ব্লক-ই এর মো. ওলি হোসেনের ছেলে রহিম মোল্লা (২৮)।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে নিয়মিত টহল পরিচালনাকালীন পালংখালী বিওপি’র বিশেষ টহল দল মিয়ানমার সীমান্ত থেকে দুই ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ করে। পরবর্তীতে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে এবং ধাওয়া করে তাদের আটক করা হয়। আটককৃতদের তল্লাশি চালিয়ে তাদের হাতে থাকা তিনটি পোটলা থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪ কার্টুনে মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে বহনের কথা স্বীকার করেছে।
উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং এর সাথে জড়িত অন্যান্য চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চà...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে তাà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত
ঈদগাঁও প্রতিনিধি : : মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজà...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited