চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনে মুখোশধারীদের হামলায় দুই লোকো মাস্টার আহত

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৩১ পিএম, ২০২৬-১১-১৭

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনে মুখোশধারীদের হামলায় দুই লোকো মাস্টার আহত

চিত্তরঞ্জন সাহা চিতু: চুয়াডাঙ্গা প্রতিনিধি
চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা প্রতিনিধি আমরা চালিয়ে  চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে হামলা চালিয়ে দুই রেলকর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের মোবাইল ফোন, টাকা-পয়সা ও পরনের কাপড় চোপড়  ছিনিয়ে নেওয়া হয়। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৩টা ২০ মিনিটের দিকে দামুড়হুদা উপজেলার দুধপাতিলা মুরগির ফার্ম এলাকায় ওই ঘটনা ঘটে। আহতরা হলেন-বিটিও ট্যাংকার ট্রেনের লোকো মাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকো মাস্টার কবীর হোসেন। স্থানীয়দের সহযোগিতায় আহত দুই রেলকর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। লোকো মাস্টার নজরুল ইসলাম বলেন, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খালি বিটিও ট্যাংকার ট্রেন (PSIK ৬ DOWN) ক্রসিংয়ের জন্য ওই এলাকায় দাঁড়িয়ে ছিল। এসময় চারজন মুখোশধারী ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আমাদের এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। একপর্যায়ে আমাদের কাছে থাকা দামী মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা ও পরনের কাপড় চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার ইয়াছিন আরাফাত বলেন, ঘটনার পর ট্রেনটি উথলী স্টেশনের লুপ লাইনে নেওয়া হয়। বর্তমানে ট্রেনটি উথলী স্টেশনে অবস্থান করছে। ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা হবে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ঘটনার বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। তবে, বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে।

রিটেলেড নিউজ

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চà...বিস্তারিত


বিজিবির অভিযান: ১৪ কার্টুন ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

বিজিবির অভিযান: ১৪ কার্টুন ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ৪ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই à...বিস্তারিত


চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত


উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে তাà¦...বিস্তারিত


উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত


ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জনসহ গ্রেপ্তার ৮

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জনসহ গ্রেপ্তার ৮

ঈদগাঁও প্রতিনিধি : : ​মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজà...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর