শিরোনাম
চকরিয়া প্রতিনিধি: | ০৭:৫২ পিএম, ২০২৬-১১-১৬
মোহাম্মদ নুরুদ্দোজা :
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গত ১৫ নভেম্বর দিবাগত রাতে সংঘটিত এ অগ্নিকাণ্ডে দুইজন অগ্নিদগ্ধ হন এবং একজনের মর্মান্তিক মৃত্যু ঘটে। এতে পরিবারটি সর্বস্ব হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থসহ মানবিক সহায়তা প্রদান করা হয়, যাতে তারা এই দুর্যোগময় পরিস্থিতিতে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ পান।
মানবিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহীন দেলোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব দীলিপ দে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিটের যুব রেড ক্রিসেন্ট চকরিয়া ইউনিটের ডেপুটি টিম লিডার মোঃ ইশফাতুল হাসান ইশফাত।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহীন দেলোয়ার ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি দুর্যোগ ও বিপর্যয়ের মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা প্রশাসন ও রেড ক্রিসেন্টের এ মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্দিনে কিছুটা হলেও সহায়তা ও আশার আলো হয়ে থাকবে।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে তাà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত
ঈদগাঁও প্রতিনিধি : : মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজà...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : আবদুল্লাহ মজুমদার : রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে কেবল প্রতিবাদ নয়, à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার: : ফয়সাল আলম সাগর : কক্সবাজারের চকরিয়ায় চোরাই ও ডাকাতির মোবাইল ফোন ক্রয়-বিক্রয় এবং আইএমইআই (IMEI) নম্বà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited