শিরোনাম
উখিয়া প্রতিনিধি | ০৭:৪৪ পিএম, ২০২৬-১১-১৬
কনক বড়ুয়া :
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে তাজমিমা আক্তার (১৭) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ক্যাম্প এলাকার হাইওয়ে রেস্টুরেন্টের পেছনের বিলে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
নিহত তাজমিমা আক্তার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পূর্ব নুরারডেইল এলাকার আব্দুর রহিমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্থানীয় লোকজন বিলের মাঝে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) গোলাম কিবরিয়া জানান, স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য তা কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে।
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত
ঈদগাঁও প্রতিনিধি : : মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজà...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : আবদুল্লাহ মজুমদার : রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে কেবল প্রতিবাদ নয়, à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার: : ফয়সাল আলম সাগর : কক্সবাজারের চকরিয়ায় চোরাই ও ডাকাতির মোবাইল ফোন ক্রয়-বিক্রয় এবং আইএমইআই (IMEI) নম্বà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited