চট্টগ্রাম   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জনসহ গ্রেপ্তার ৮

ঈদগাঁও প্রতিনিধি :    |    ০৭:৩৭ পিএম, ২০২৬-১১-১৬

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জনসহ গ্রেপ্তার ৮

​মিছবাহ উদ্দিন:
কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে ঈদগাঁও থানা পুলিশ। অপর দুইজনকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গ্রেপ্তার করা হয়।

​রোববার (১৫ নভেম্বর) ঈদগাঁও থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
​পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনের মধ্যে রয়েছেন—ইসলামপুরের উত্তর নাপিতখালী এলাকার রমজান আলী (৫৪), জালালাবাদের হিন্দুপাড়া এলাকার রানা কান্তি দে, পোকখালীর পূর্ব সিকদারপাড়া এলাকার জসিম উদ্দিন (৪৬) ও মোবারক (৪১) এবং জালালাবাদের বাহারছড়া এলাকার জনু আরা বেগম (৪০) ও মোজাফ্ফর আহমদ।

​পুলিশ জানায়, পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে রমজান আলী চেকসংক্রান্ত মামলায় এবং রানা কান্তি দে যৌতুক নিরোধ আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত ছিলেন। বাকি চারজন ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(সি) ধারার পৃথক দুটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি।
​এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ঈদগাঁওয়ের ভাদিতলা এলাকার ফারুক (২০) এবং জালালাবাদের ছাতিপাড়া এলাকার নুরুল আজিমকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।
​ঈদগাঁও থানা পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া আটজনকেই যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। 

উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

রিটেলেড নিউজ

চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত


উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে তাà¦...বিস্তারিত


উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত


৪ লাখ ১০ হাজার ইয়াবা ফেলে মিয়ানমারে পালালো মাদক কারবারিরা

৪ লাখ ১০ হাজার ইয়াবা ফেলে মিয়ানমারে পালালো মাদক কারবারিরা

টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোà¦...বিস্তারিত


লুটেরাদের উৎখাত, লুণ্ঠিত সম্পদ দুস্থদের মধ্যে বণ্টনের আহ্বান

লুটেরাদের উৎখাত, লুণ্ঠিত সম্পদ দুস্থদের মধ্যে বণ্টনের আহ্বান

আমাদের ডেস্ক : : আবদুল্লাহ মজুমদার : রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে কেবল প্রতিবাদ নয়, à¦...বিস্তারিত


চকরিয়ায় চোরাই মোবাইলের রমরমা কারবার, ২ জন গ্রেফতার

চকরিয়ায় চোরাই মোবাইলের রমরমা কারবার, ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার: : ফয়সাল আলম সাগর :  কক্সবাজারের চকরিয়ায় চোরাই ও ডাকাতির মোবাইল ফোন ক্রয়-বিক্রয় এবং আইএমইআই (IMEI) নম্বà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর