শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৭:৩৩ পিএম, ২০২৬-১১-১৬
মোঃ আরাফাত সানি :
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৪ নভেম্বর রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন টেকনাফ থানাধীন নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত প্রদান করলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত মিয়ানমারের সমুদ্রসীমায় পালিয়ে যায়।
পরবর্তীতে অভিযানিক দল কর্তৃক পানিতে ভাসমান ৪টি পলিথিনে মোড়ানো প্যাকেটে তল্লাশি করে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও মানবপাচারসহ চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে তাà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত
ঈদগাঁও প্রতিনিধি : : মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : আবদুল্লাহ মজুমদার : রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে কেবল প্রতিবাদ নয়, à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার: : ফয়সাল আলম সাগর : কক্সবাজারের চকরিয়ায় চোরাই ও ডাকাতির মোবাইল ফোন ক্রয়-বিক্রয় এবং আইএমইআই (IMEI) নম্বà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited