চট্টগ্রাম   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

উখিয়া প্রতিনিধি    |    ০৮:২০ পিএম, ২০২৬-১১-১৫

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

কনক বড়ুয়া :
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিবেদকের একটি প্রতিনিধিদল।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে উখিয়ার ৫ নং রোহিঙ্গা ক্যাম্পে এ পরিদর্শন করেন।

​দুই সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিস কেলি ই. কারিক। তাঁর সঙ্গে ছিলেন জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-আঞ্চলিক প্রতিনিধি টমাস ফ্রেডেরিক হুনেকে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে প্রতিনিধিদলটি উখিয়ার ৫ নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায়। এরপর তারা ক্যাম্পের বি-৫ ব্লকসংলগ্ন এলাকায় আন্তর্জাতিক উদ্ধার কমিটি (আইআরসি) পরিচালিত বহুমুখী কমিউনিটি সেন্টারটি পরিদর্শন করেন। অস্ট্রেলিয়ান এইডের অর্থায়নে পরিচালিত এই কেন্দ্রে রোহিঙ্গাদের জন্য কী ধরনের সেবা দেওয়া হচ্ছে, সে বিষয়ে প্রতিনিধিদলকে বিস্তারিত ব্রিফ করেন আইআরসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

​পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা সেন্টারে উপস্থিত সাধারণ রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন, কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। প্রায় পৌনে দুই ঘণ্টার এই দীর্ঘ পরিদর্শন শেষে দুপুর ৩টা ২০ মিনিটে তারা ক্যাম্প এলাকা ত্যাগ করেন এবং বিকেল ৩টা ৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশে রওনা হন।

​উল্লেখ্য, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং রোহিঙ্গা সংকটের সর্বশেষ অবস্থা আন্তর্জাতিক মহলে তুলে ধরতে জাতিসংঘের এই বিশেষ প্রতিবেদকের কার্যালয় নিয়মিত কাজ করে যাচ্ছে। তবে এবারের এই সফর শেষে প্রতিনিধিদলের পক্ষ থেকে গণমাধ্যমের কাছে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা পর্যবেক্ষণ প্রকাশ করা হয়নি।
 

রিটেলেড নিউজ

চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত


উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে তাà¦...বিস্তারিত


উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত


ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জনসহ গ্রেপ্তার ৮

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জনসহ গ্রেপ্তার ৮

ঈদগাঁও প্রতিনিধি : : ​মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজà...বিস্তারিত


৪ লাখ ১০ হাজার ইয়াবা ফেলে মিয়ানমারে পালালো মাদক কারবারিরা

৪ লাখ ১০ হাজার ইয়াবা ফেলে মিয়ানমারে পালালো মাদক কারবারিরা

টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোà¦...বিস্তারিত


লুটেরাদের উৎখাত, লুণ্ঠিত সম্পদ দুস্থদের মধ্যে বণ্টনের আহ্বান

লুটেরাদের উৎখাত, লুণ্ঠিত সম্পদ দুস্থদের মধ্যে বণ্টনের আহ্বান

আমাদের ডেস্ক : : আবদুল্লাহ মজুমদার : রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে কেবল প্রতিবাদ নয়, à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর