চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বাঁচতে চাই ক্যান্সার আক্রান্ত মেধাবী ছাত্রী শিফা!!

আমাদের ডেস্ক :    |    ০৪:২৩ এএম, ২০২১-০৭-১৫

বাঁচতে চাই ক্যান্সার আক্রান্ত মেধাবী ছাত্রী শিফা!!

 

মিজানুর রহমান মিজানঃ
তাজরিবা আলম শিফা। কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দিয়ার চর গ্রামের শাহ্ আলম ও সেলিনা সুলতানা দম্পত্তির একমাত্র মেয়ে।
এক্টোডারমাল নিউরো টিউমার ও ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে সদা হাস্যোজ্বল মেধাবী ছাত্রী শিফা।
শিফা স্থানীয় অনুশীলন একাডেমি বিদ্যালের মেধাবী ছাত্রী এবং ২০২১ ইং ব্যাচের এসএসসি পরীক্ষার্থী। সবসময় হাস্যোজ্বল ছোট্ট শিফা বাবা-মায়ের খুব আদরের মেয়ে। ছিল দু-চোখ ভরা স্বপ্ন, যেন বড় হয়ে মানুষের সেবা করবে। কৃতিত্বের সাথে নিয়মিত পড়ালেখা চালিয়ে যাচ্ছিলো।


সে সরকারী ও বেসরকারী বিভিন্ন ক্যাটাগরিতে অনেক গুলো মেধা বৃত্তিও অর্জন করেছে। কিন্তু যাকে বলে ভাগ্যের নির্মম পরিহাস! জীবনের শুরুতেই ভালো-মন্দ বুঝে উঠার আগেই এই প্রাণচঞ্চল ছোট্ট শিফার শরীরে ধীরে ধীরে দানা বাঁধতে শুরু করে বিরল একটি জটিল রোগ।


এই মেধাবী শিক্ষার্থী এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে!
যে সময়ে তার বই-খাতা নিয়ে পড়ে থাকার কথা;সে কিনা এখন হাসপাতালের বেডে অসহনীয় যন্ত্রণায় কাতরাচ্ছে। এ যেন ভাবতে অবাক লাগে। সবার আদরের ফুটফুটে অমায়িক মেয়েটির আজ ঠাঁই হল হাসপাতালের বিছানায়

শিফার অশ্রুসিক্ত চোখ দু’টি শুধু ফ্যাল ফ্যাল তাকিয়ে বার বার বাঁচার আকুতি জানাচ্ছে। মেয়ের এহেন অসহায়ত্ব ও করুণ অবস্থা দেখে বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যরাও এখন রাজ্যের হতাশায় এক প্রকার মানষিক বিপর্যস্ত।

তাদের একমাত্র মেয়েকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাসপাতাল,ডাক্তার এই চেম্বার থেকে ওই চেম্বারে নানান পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট হাতে দৌড়াদৌড়িতে হাঁপিয়ে গিয়ে একপ্রকার তারাও কাহিল হয়ে গেছে।
স্থানীয় ডাক্তারদের দেখানোর পর কক্সবাজার মেডিকেলে স্থানান্তর। কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সব ধরনের পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে ম্যানিনজিওমা টিউমার।

এখানে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্বাবধানে কিছুদিন চিকিৎসা চলার পর কোনরূপ শারীরিক উন্নতি না হওয়ায় গত ২ মে অপারেশন করা হয়।
অপারেশনের পর সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু বিধিবাম, বাইউপসি টেস্টে নিউরো এক্টোডারমাল টিউমার এখন ক্যান্সারে রূপ নিয়েছে।
এদিকে শিফা’র বাবা জনাব শাহ্ আলমের সহায় সম্বল সব শেষ। তাকে কিছু মানবিক মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সব মিলিয়ে ধার কর্জ করে ইতোমধ্যে প্রায় সাত লক্ষ টাকা পর্যন্ত মেয়ের চিকিৎসায় খরচ করে ফেলেছেন

দিন দিন শারীরিক অবস্থার অবনতি ঘটাে ব্যাথায় অবিরত চিৎকার ও কান্নাকাটি করতে থাকায় গত ১২ জুলাই শিফাকে ঢাকার কল্যাণপুরে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চতুর্থ তলায়, ওয়ার্ড নং এল ৫, বেড – নং ১৬ তে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্বাবধানে আছেন।


শিফা’র অবস্থা অত্যন্ত শোচনীয় পর্যায়ে তাই অতিদ্রুত তাকে জরুরি ভিত্তিতে অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছেন ডাক্তার গন। এমন জটিল ও ঝুকিপূর্ণ এবং ব্যয়বহুল অপারেশন ও চিকিৎসায় আনুমানিক ১০ থেকে ১২ লক্ষ টাকার প্রয়োজন বলে জানিয়েছেন ডাক্তারগণ ও হাসপাতাল কতৃপক্ষ।
ক্যান্সার আক্রান্ত মেধাবী ছাত্রী শিফা, তার অসহায় বাবা শাহা আলমের একার পক্ষে এমন ব্যয়বহুল অপারেশনের টাকা বহন করা সম্ভবপর না হওয়ায় সমাজের বিত্তবান ও মানবিক মানুষ গুলোর প্রতি বাঁচার আকুতি জানিয়ে সাহায্য ও হযোগিতার জন্য বিনীত ভাবে আহ্বান জানিয়েছেন।
মানবিক সহায়তা পাঠাতেঃ
01915707749 ( বিকাশ পারসোনাল, রকেট, নগদ)
Bank Account details ;
A/C No – 1511101272091001,
Brac Bank Limited

রিটেলেড নিউজ

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চà...বিস্তারিত


বিজিবির অভিযান: ১৪ কার্টুন ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

বিজিবির অভিযান: ১৪ কার্টুন ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ৪ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই à...বিস্তারিত


চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত


উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে তাà¦...বিস্তারিত


উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত


ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জনসহ গ্রেপ্তার ৮

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জনসহ গ্রেপ্তার ৮

ঈদগাঁও প্রতিনিধি : : ​মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজà...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর