শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৭:২৭ পিএম, ২০২৬-১০-০৩
বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপনির্বাচন, পূজা, পুলিশ সুপার পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ শেষে সংবাদিকদের সাথে মতবিনিময় করছেন দেলাওয়ার হোসেন।
আসন্ন দুর্গাপূজা, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) মো: বেলাল হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেনসহ জামায়াত নেতারা। শনিবার (৩ অক্টোবর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের দেলাওয়ার হোসেন জানান, পুলিশ সুপারের সাথে তারা তিনটি বিষয়ে আলোচনা করেছেন। এর মধ্যে রয়েছে আসন্ন শারদীয় দুর্গাপূজা, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং আউলিয়াপুর ইউনিয়নের রসিক রায় জিউ মন্দির ঘিরে হিন্দুদের দুটি পক্ষের মধ্যে চলমান বিরোধ। এসকল বিষয় সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ নিরপেক্ষ ও জোড়ালো ভূমিকা নেবে বলে প্রত্যাশা করেন তারা।
দুর্গাপূজা প্রসঙ্গে তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে বিষয়ে তারা গুরুত্ব দিয়েছেন। পূজাকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রশাসনের পক্ষ থেকেও সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর কথা জানানো হয়েছে।
আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রসঙ্গে দেলাওয়ার হোসেন জানান, নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তারা পুলিশ সুপারের কাছে জানতে চেয়েছেন। প্রশাসন তাদের অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন।
তিনি বলেন, ‘নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হওয়া জরুরি। এ নির্বাচনের দিকে দেশের মানুষ ও গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক মহলেরও নজর রয়েছে। তাই নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ নিরপেক্ষ ভূমিকা পালনের জোর দাবি জানিয়েছি।’
আউলিয়াপুর ইউনিয়নের বিরোধের বিষয়ে জামায়াতের এই প্রার্থী বলেন, ‘সেখানে দুপক্ষের মধ্যে মন্দির নিয়ে বিরোধ চলছে। বিষয়টি পুলিশ সুপারকে জানিয়ে উভয়পক্ষের মধ্যে সমঝোতা করে দেয়ার অনুরোধ করেছি। যাতে বিরোধের অবসান ঘটিয়ে সবাই মিলেমিশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন।’
সাক্ষাতের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা শাখার আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, সেক্রেটারি মুহাম্মাদ আলমগীর, সহকারী সেক্রেটারি কফিল উদ্দীন আহাম্মদ, তারবিয়ত সেক্রেটারি মাওলানা সোলায়মান হোসেন, শহর আমির অধ্যক্ষ শামসুজ্জামান শাহ শামীম উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র:
1. https://shorturl.at/XrnSo
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের করেছে এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ব্যক্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited