চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

অনলাইন ডেস্ক:    |    ০৯:৪১ পিএম, ২০২৬-১০-০১

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লক্ষ ৮৫ হাজার ৪০০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। যা কক্সবাজারে একদিনে সর্বোচ্চ পরিমাণ মাদকদ্রব্য ধ্বংসের রেকর্ড। গত ২৯ সেপ্টেম্বর বিকেল আড়াইটা থেকে সন্ধ্যা প্রায় ৭টা পর্যন্ত দীর্ঘ চার ঘন্টারও বেশি সময় ধরে কক্সবাজার আদালত কম্পাউন্ডে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভা:) মোহাম্মদ আশেক এলাহী শাহজাহান নুরী এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, সিজেএম আদালতের মাদক ধ্বংস কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, সদস্য ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ এবং সদস্য ও জুডিসিয়াল এস.এম. গিয়াস উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

সিজেএম আদালতের ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ১১ লক্ষ ৪২ হাজার ৫৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ১২ কেজি ৯৭৫ গ্রাম খ্রিস্টল মেথ (আেইস) ও ২৬৫ বোতল বিদেশি মদ।

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর অধীনে বিভিন্ন আদালতের ৪৬ টি মাদক মামলায় ধ্বংসকৃত এসব মাদক জব্দ করা হয়েছিল। এসময় অন্যান্যের মধ্যে কোর্ট ইন্সপেক্টর শাহ আলম সহ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর স্টাফ ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে গত ২২ সেপ্টেম্বর একশো ৩৫ কোটি ৫১ লক্ষ ৯৪ হাজার ৭০০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। যা ছিলো কক্সবাজারে একদিনে সর্বোচ্চ পরিমাণ মাদকদ্রব্য ধ্বংসের রেকর্ড। এক সপ্তাহের ব্যবধানে ২৯ সেপ্টেম্বর আরো ৯৯ কোটি ৩১ লক্ষ ৮৫ হাজার ৪০০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হলো।

তথ্যসূত্র:
– https://shorturl.at/y5FAK

রিটেলেড নিউজ

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত


তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত


ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত


অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

অনলাইন ডেস্ক: : কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজারে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা নাগà...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর