শিরোনাম
আমাদের ডেস্ক : | ১১:৫৫ পিএম, ২০২১-০৭-০৯
সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজারে করোনা আক্রান্ত সাংবাদিকের তালিকা দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত। গত এক সপ্তাহে করোনা আক্রান্ত হয়েছেন দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো চীফ শামসুল হক শারেক, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর কক্সবাজার প্রতিনিধি, দৈনিক আজকের দেশবিদেশের সম্পাদক অ্যাড. আইয়ুবুল ইসলাম, বৈশাখী টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি নেছার আহমদ, টিটিএন’র চীফ রিপোর্টার আজিম নিহাদ, স্টাফ রিপোর্টার সিয়াম সোহেল, মাইটিভির কক্সবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম, জয়যাত্রা টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ ফরিদ, দৈনিক আমাদের কক্সবাজারের সিনিয়র স্টাফ রিপোর্টার মনির মোবারক এবং কক্সবাজার ২৪ এর স্টাফ রিপোর্টার সাইদুল ফরহাদ।
তাঁরা সকলেই আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। তাই এসব সাংবাদিকসহ করোনা আক্রান্ত সকলের সুস্থতা কামনায় সাংবাদিক সংসদ কক্সবাজারের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (০৯ জুলাই) বাদে আসর কক্সবাজার পৌরসভা মসজিদে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ছৈয়দ আলমের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আরোজ ফারুক, শহিদুল করিম শহিদ, জাহাঙ্গীর আলম শামস, এম.এ সাত্তার, জিকির উল্লাহ জিকির, রফিকুল ইসলাম সোহেল, আমিনুল কবির ও আয়াছুল সিফাত।
দোয়া মাহফিল শেষে করোনায় অকালে মৃত্যুবরণ করা দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান মোস্তফা কামাল আহমেদের আত্মার মাগফেরাত কামনা এবং করোনা মহামারি থেকে মুক্তির প্রার্থনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন কক্সবাজার পৌরসভা মসজিদের সহকারী ইমাম মাওলানা এহসানুল হক।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited