শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৪২ এএম, ২০২১-০৭-০৭
মহেশখালী প্রতিনিধি ঃ
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সিপাহীর পাড়া গ্রামের চৌকিদার আবদুসত্তার ও তার ভাই মোস্তাক এর বাড়ী ঘর থেকে ৫০ কেজির ২৬ বস্তা ভিজিএফ ও ভিজিডির সরকারী চাউল উদ্ধার করেছে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম আলমগীর।
মহেশখালী উপজেলা সূত্রে জানা যায়-০৬ জুলাই (মঙ্গলবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম আলমগীরের নেতৃত্বে প্রশাসনের একটি দল এই অভিযান চালায়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে তিনটি ঘর তল্লাশী করে ৫০ কেজির ২৬ বস্ত চাউল উদ্ধার করে।
অভিযানের উপস্থিতি টের পেয় চৌদিকার ও তার ভাই বাড়ি থেকে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়-ছোট মহেশখালীর ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের ১টি সিন্ডিকেট দীর্ঘ দিন ধরে সরকারী চাউল আত্মসাৎ করে আসছে। বিগত সময়েও আজকের মতো ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ বিন আলীর সাথে সরাসরি যোগাযোগ করা হলে তিনি বলেন-
আমি নিজেও বুঝতে পারছিনা এই চাউল গুলো কিভাবে চৌদিকারের ঘরে গেল, আমি এ বিষয়ে বেশী কিছু বলতে পারছিনা বলে পাশকাটিয়ে চলেযাওয়ার সময় বলে-
মূল ঘটনা উদঘাটনে আমি উপজেলা প্রশাসনের সহযোগীতা কামনা করছি।
উক্ত বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন-
ছোট মহেশখালীতে চৌকিদারের ঘর থেকে চাউল উদ্ধারের ব্যাপারে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তাদেরকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এবং অত্র ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার জসিম বাদী হয়ে থানায় জিডি কারার প্রস্তুতি নিচ্ছে ৷
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited