চট্টগ্রাম   বুধবার, ১৯ আগস্ট ২০২৬  

শিরোনাম

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

অনলাইন ডেস্ক:    |    ০৮:১৮ পিএম, ২০২৬-০৮-১৯

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ও তাদের স্বজনদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় ইনডোরে চিকিৎসক না থাকায় রোগী ও স্বজনদের সঙ্গে হাসপাতালের স্টাফদের বাকবিতণ্ডায় জড়ানোর মতো ঘটনাও ঘটছে। এতে হাসপাতালের স্বাস্থ্যসেবা নিয়ে রোগী ও তাদের স্বজনদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, টেকনাফ উপজেলা সরকারি হাসপাতালটি ৫০ শয্যার একটি পূর্ণাঙ্গ হাসপাতাল। এখানে শিশু, মহিলা, পুরুষ, গাইনি ও সার্জারি বিভাগের পৃথক ওয়ার্ড রয়েছে। ওপিডি ও আইপিডিসহ দিন-রাত ২৪ ঘণ্টা জরুরি বিভাগের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্র জানায়, প্রতিদিন সকালে ৮-১০ জন চিকিৎসক আউটডোর তথা বহির্বিভাগে রোগী দেখেন। প্রতিদিন শিশুদেরসহ প্রায় ৮০০ থেকে ১ হাজার রোগীকে সেবা দেওয়া হয়। বহির্বিভাগে রোগীদের প্রেসক্রিপশনের পাশাপাশি বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়। অন্যদিকে, হাসপাতালের জরুরি বিভাগে সকাল, বিকেল ও রাতে একজন করে চিকিৎসক দায়িত্ব পালন করে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন।
হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, ইনডোরে সার্বক্ষণিক চিকিৎসক না থাকায় দিনের বেলায় স্বয়ং আরএমও এবং বহির্বিভাগ থেকে ১-২ জন চিকিৎসক নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে রাউন্ড দেওয়া হয়। আর রাতের বেলায় জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকই প্রয়োজন অনুযায়ী ইনডোরে ভর্তি রোগীদের দেখাশোনা করেন। এত বড় একটি হাসপাতালে রাতের বেলায় জরুরি বিভাগের চিকিৎসক দিয়ে ইনডোরের রোগীদের সেবা দেওয়া জটিল ও কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

৫০ শয্যার টেকনাফ উপজেলা হাসপাতালটি প্রায় সবসময়ই রোগীতে পরিপূর্ণ থাকে। ইনডোরে নির্দিষ্ট কোনো চিকিৎসক না থাকায় হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা প্রায়ই দুর্ভোগে পড়ছেন বলে জানিয়েছেন তারা। তাদের অভিযোগ, রাতের বেলায় জরুরি বিভাগের চিকিৎসক বা নার্সরা নিয়মিত ওয়ার্ডে আসেন না। এমনকি প্রয়োজনের সময়ও তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায় না।
টেকনাফ হাসপাতালে রাতের ইনডোর সেবা নিয়ে রোগী ও তাদের স্বজনদের অনেকেই এই প্রতিবেদকের কাছে অসন্তোষ ও ক্ষোভের কথা জানিয়েছেন।
স্বাস্থ্য সচেতন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, টেকনাফ হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় অনেক রোগী এ হাসপাতালে ভর্তি থাকতে চান না। তাদের বেশির ভাগই রেফার নিয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে চলে যান।

স্থানীয় জনগোষ্ঠীর পাশাপাশি টেকনাফে রয়েছে কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প। এ কারণে টেকনাফ উপজেলা হাসপাতালে রোগীর চাপ তুলনামূলক বেশি। উপজেলা হাসপাতাল হলেও টেকনাফের এ হাসপাতালটির গুরুত্ব অন্যান্য উপজেলা হাসপাতালের তুলনায় অনেক বেশি। রোগীর চাপ বিবেচনায় টেকনাফ উপজেলা হাসপাতালে সার্বক্ষণিক একজন ইনডোর চিকিৎসক প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
হাসপাতাল সূত্র জানায়, এখানে চিকিৎসকের ২৯টি পদ রয়েছে। বর্তমানে কর্মরত আছেন ১৮ জন চিকিৎসক। আরও ১১টি পদ শূন্য রয়েছে। এমনিতেই উপজেলা হাসপাতালের ইনডোরে সার্বক্ষণিক চিকিৎসক থাকেন না। তার ওপর ১১টি পদ শূন্য থাকায় বহির্বিভাগের পাশাপাশি ইনডোরে সার্বক্ষণিক একজন চিকিৎসক রাখা কঠিন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এনামুল হক জানান, বর্তমান সরকার উপজেলা হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা হাতে নিয়েছে। এ পরিকল্পনার আলোকে দ্রুত সময়ে সরকার সারাদেশে নতুন করে চিকিৎসক ও নার্স নিয়োগ করবে। আশা করা যাচ্ছে, খুব শিগগিরই তা বাস্তবায়ন শুরু হবে। তখন হাসপাতালে চিকিৎসক ও নার্সের সংকটও পূরণ হবে এবং ইনডোরে চিকিৎসক সংকটের সমস্যাও অনেকটা কমে আসবে।
এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মুহাম্মদ ছাবের বলেন, উপজেলা পর্যায়ে ইনডোরে সার্বক্ষণিক একজন চিকিৎসক রাখার নিয়ম এখনো প্রতিষ্ঠিত হয়নি। দিনের বেলায় বহির্বিভাগের চিকিৎসকরা ইনডোরে সেবা দেন। আর রাতে জরুরি বিভাগের চিকিৎসক প্রয়োজন অনুযায়ী ইনডোরের রোগীদের দেখেন। অতিরিক্ত রোগীর চাপ বা বিশেষ প্রয়োজনে আশপাশে অবস্থানরত চিকিৎসকরাও সহযোগিতা করেন। রোগীর চাপসহ সার্বিক বিষয় বিবেচনা করে টেকনাফ উপজেলা হাসপাতালের বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলেও জানান তিনি।

টেকনাফের সর্বস্তরের মানুষ উপজেলা হাসপাতালের ভর্তি রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইনডোরে সার্বক্ষণিক একজন চিকিৎসক রাখার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তথ্যসূত্র:
--https://surl.li/fvivum
 

রিটেলেড নিউজ

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে শান্তি ফেরাতে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের ৯ দাবি

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফেরাতে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের ৯ দাবি

অনলাইন ডেস্ক: : পার্বত্য চট্টগ্রামের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান...বিস্তারিত


বহুমুখী সংকটে থমকে আছে সেন্টমার্টিনের জনজীবন

বহুমুখী সংকটে থমকে আছে সেন্টমার্টিনের জনজীবন

আমাদের ডেস্ক : : নীল জলরাশির বুকজুড়ে প্রবাল, সাদা বালুর সৈকত আর সারি সারি নারকেলগাছ-প্রকৃতির অপার সৌন্দর্যে সেন্ট...বিস্তারিত


সম্পাদকীয় নীতিমালা, জনস্বার্থের সংবাদ প্রকাশে এডিটরস ফোরামের সভা

সম্পাদকীয় নীতিমালা, জনস্বার্থের সংবাদ প্রকাশে এডিটরস ফোরামের সভা

আমাদের ডেস্ক : : সম্পাদকীয় নীতিমালার সীমারেখা মেনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি জনস্বার্থে দুর্নীতি, অনিয়...বিস্তারিত


ফেনীতে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত ছাত্রদল নেতাকে সাড়ে চার মাস পর স্বপদে পুনর্বহাল

ফেনীতে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত ছাত্রদল নেতাকে সাড়ে চার মাস পর স্বপদে পুনর্বহাল

অনলাইন ডেস্ক: : গত মার্চে চাঁদাবাজির অভিযোগসংবলিত একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমা...বিস্তারিত


ঘুমধুম সীমান্তে ৪০ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক

ঘুমধুম সীমান্তে ৪০ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক

অনলাইন ডেস্ক: : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ৩৯ হাজার ৯২৪টি বার্মিজ ইয়াবা ট্...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর