চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

গোপনীয়তার মধ্যেই ঢাকায় ‘র’ প্রধান, নেপথ্যে কী?

অনলাইন ডেস্ক:    |    ০৯:২২ পিএম, ২০২৬-০৮-১০

গোপনীয়তার মধ্যেই ঢাকায় ‘র’ প্রধান, নেপথ্যে কী?

হঠাৎ করে ঢাকায় সফরে এসেছেন ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র’)-এর প্রধান পরাগ জৈন। তাঁর এই সফরকে রহস্যজনক হিসেবে দেখছেন বাংলাদেশের সাবেক গোয়েন্দা কর্মকর্তারা।

ঢাকার অনুরোধ উপেক্ষা করে দিল্লিতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ওই বক্তব্যে হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে, যা বাংলাদেশের মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

অন্যদিকে, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর কর্মকর্তাদের বিরুদ্ধে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে গণহত্যার নেপথ্যে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিনের। একই সঙ্গে গুম ও ‘আয়নাঘর’-এর সঙ্গে জড়িত বাংলাদেশের পুলিশসহ অন্যান্য সংস্থার কর্মকর্তাদের মদদ দেওয়ার অভিযোগও রয়েছে ‘র’-এর কর্মকর্তাদের বিরুদ্ধে।

এমন এক সময়ে ‘র’-এর প্রধান ঢাকায় এলেন, যখন বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্ত খুনিরাও ভারতে অবস্থান করছেন।

রোববার এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরাগ জৈনের সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। ঢাকায় আসার আগে ‘র’-এর প্রধান পরাগ জৈন চীন সফর করেছেন বলেও জানা গেছে।

সরকারের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে এই সফরে পরাগ জৈন চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তবে ভারতীয় প্রতিনিধি দলের এই সফরের বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

সামরিক বিশেষজ্ঞ ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল ইনকিলাবকে বলেন, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈনের বাংলাদেশ সফরটি খুবই তাৎপর্যপূর্ণ। ‘র’-এর প্রধানের সফরটি আমাদের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে পুরোপুরি পর্যবেক্ষণে রাখা উচিত। তিনি কখন, কোথায় যাচ্ছেন এবং কার সঙ্গে বৈঠক করছেন—এ বিষয়ে আমাদের গোয়েন্দাদের সতর্ক থাকতে হবে।

নাম প্রকাশ না করার শর্তে একটি গোয়েন্দা সংস্থার একজন উচ্চপদস্থ কর্মকর্তা ইনকিলাবকে বলেন, ‘র’-এর কর্মকর্তাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে সহযোগিতা করার অভিযোগ রয়েছে। একই সঙ্গে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে গণহত্যার নেপথ্যে জড়িত থাকার অভিযোগও দীর্ঘদিনের। গুম ও ‘আয়নাঘর’-এর সঙ্গে জড়িত বাংলাদেশের পুলিশসহ অন্যান্য সংস্থার কর্মকর্তাদের মদদ দেওয়ার অভিযোগও রয়েছে ‘র’-এর কর্মকর্তাদের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়েও অস্থিরতা রয়েছে। অভিযোগ রয়েছে, কেএনএফ, জেএসএস ও ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা ভারতে প্রশিক্ষণ গ্রহণ করে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। এসব বিষয়েই বাংলাদেশ সরকারকে মনোযোগ দিতে হবে।

কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ঢাকায় এসেছেন তিনি। তবে ভারতীয় প্রতিনিধি দলের সফর নিয়ে বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। কূটনৈতিক সূত্রে আরও জানা গেছে, সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন।

পরাগ জৈন বর্তমানে ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (আরএডব্লিউ বা ‘র’)-এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) স্পেশাল সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবেই এই সফরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক ও আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসতে পারে।

তথ্য সূত্র:
---https://dailyinqilab.com/national/news/926613

রিটেলেড নিউজ

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত


ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত


জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত


ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর