শিরোনাম
বিশেষ প্রতিবেদক: | ০৮:৪০ পিএম, ২০২৬-০৬-১২
নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের তোতকখালী এলাকায় কোটি টাকার জমি দখলকে কেন্দ্র করে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং মামলা করায় প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
ভুক্তভোগী আব্দুল জলিল তালুকদার অভিযোগ করেন, ২০২১ সালের ২৮ জুলাই তারা বৈধভাবে ৫৫ শতক জমি ক্রয় করে রেজিস্ট্রি সম্পন্ন করেন। পরে আরও ১০ শতক জমি কিনে নামজারি গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখলে থাকলেও স্থানীয় মোহাম্মদ আলম ও তার সহযোগীরা জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগ করেন তিনি।
তাদের দাবি, বর্তমানে জমিটির বাজারমূল্য কোটি টাকারও বেশি হওয়ায় একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে জমিটি দখলের অপচেষ্টা চালাচ্ছে। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সার্ভেয়ার দিয়ে দুই পক্ষের জমির সীমানা নির্ধারণ করা হয়। তবে পরবর্তীতে নির্ধারিত সীমানার চিহ্ন ভেঙে ফেলার অভিযোগ ওঠে।
ভুক্তভোগীদের অভিযোগ, তাদের রান্নাঘর ও বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। স্থানীয়দের সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। একইসঙ্গে সীমানা প্রাচীর ও অন্যান্য স্থাপনা ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তারা।
এছাড়া জমিতে কাজ করতে গেলে আব্দুল জলিলের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
ভুক্তভোগীরা জানান, জমি দখল, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আদালতে মামলা দায়ের করার পর থেকে অভিযুক্তরা মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। মামলা প্রত্যাহার না করলে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
শাহনেওয়াজ বেগম বলেন- আমরা বৈধভাবে জমি কিনেছি, সব কাগজপত্র আমাদের কাছে রয়েছে। তারপরও বিভিন্নভাবে হয়রানি, হামলা ও ভয়ভীতি দেখানো হচ্ছে। মামলা করায় এখন প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগীরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত, জমির মালিকানা রক্ষায় কার্যকর পদক্ষেপ, হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : টেকনাফ সদরের ডেইল পাড়া এলাকার বাসিন্দা এবং আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ মাদ্রাসার ছাত্র, হাফেজ আর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited