শিরোনাম
বিশেষ প্রতিবেদক: | ০৯:৫৯ পিএম, ২০২৬-০৫-০১
বিশেষ প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমানকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দ্বীপজুড়ে। স্থানীয়দের অভিযোগ, ইয়াবার বড় চালানসহ গ্রেপ্তার হয়ে কয়েক মাস কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও এলাকায় প্রভাব বিস্তার ও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।
এলাকাবাসীর দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে মুজিবুর রহমান সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদও দখলে নেন। সেই ক্ষমতার প্রভাব কাজে লাগিয়ে তিনি প্রকাশ্যে ইয়াবা ব্যবসা শুরু করেন এবং অল্প সময়েই বিপুল সম্পদের মালিক বনে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ থাকলেও রাজনৈতিক প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পেত না। গত ৫ আগস্ট সরকার পতনের পর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ইয়াবার একটি বড় চালানসহ তিনি আটক হন এবং কারাগারে পাঠানো হয়।
কয়েক মাস কারাভোগের পর সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে তিনি আবার সেন্টমার্টিনে ফিরে আসেন। এরপর থেকেই দ্বীপে উত্তেজনা ও অস্থিরতা বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, জামিনে মুক্তির পর মুজিবুর রহমান তার অনুসারীদের জড়ো করে পুনরায় প্রভাব বিস্তার শুরু করেছেন। বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের পাশাপাশি তিনি প্রকাশ্যে আবার চেয়ারম্যান পদ ফিরে পাওয়ার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, “তিনি প্রায়ই বলেন, আবারও চেয়ারম্যান পদ দখল করবেন। তার এই বক্তব্যে এলাকায় ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সরকার দলীয় নেতা-কর্মীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।”
এ বিষয়ে কথা বলতে মুজিবুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে, যাতে সেন্টমার্টিন দ্বীপে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।
সেন্টমার্টিনের মতো দেশের একমাত্র প্রবাল দ্বীপে এমন পরিস্থিতি পর্যটন ও স্থানীয় জনজীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে মনে করছেন তারা।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : টেকনাফ সদরের ডেইল পাড়া এলাকার বাসিন্দা এবং আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ মাদ্রাসার ছাত্র, হাফেজ আর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited