শিরোনাম
বিশেষ প্রতিবেদক: | ১১:০৩ পিএম, ২০২৬-০৪-০৯
নিজস্ব প্রতিবেদক।।
কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ধর পাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে বাবুল ধর নামের এক ব্যক্তির উপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার হাতের আঙুল কেটে ফেলে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা ১ লাখ ২৯ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বাবুল ধরকে মারধরের ঘটনায় তিনি আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলার জেরে ক্ষিপ্ত হয়ে একদল সন্ত্রাসী দলবদ্ধভাবে তার উপর পরিকল্পিত এই হামলা চালায়।
অভিযোগে অভিযুক্তদের মধ্যে রয়েছেন— সুধাম ধর (পিতা: দুলাল ধর), বাপ্পারাজ শম্মা (পিতা: বাবুল শম্মা), বাবুল ধর (পিতা: দীনবন্ধু ধর), মিশু ধর (পিতা: বাবুল ধর), শজিব শম্মা (পিতা: রাখাল শম্মা), প্রদীপ শম্মা (পিতা: রাখাল শম্মা), সাবুল ধর (পিতা: দিনবন্ধু ধর), মিটন ধর (পিতা: সুধাম ধর), রাখাল শম্মা (পিতা: প্রফুল্ল শম্মা), পবীতা ধর (স্বামী: রাখাল শম্মা)সহ অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়জন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবুল ধরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, পূর্বের মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করতেই এই হামলা চালানো হয়েছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : টেকনাফ সদরের ডেইল পাড়া এলাকার বাসিন্দা এবং আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ মাদ্রাসার ছাত্র, হাফেজ আর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited