শিরোনাম
আয়াছ রনি | ০৫:৫৬ পিএম, ২০২৬-০৪-০৬
আয়াছ রনি।।
দীর্ঘদিন বন্ধ থাকার পর সীমান্তের একমাত্র স্থলবন্দর টেকনাফ স্থলবন্দর আবারও চালু করা হয়েছে। সোমবার দুপুরে নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজীব আহসান বন্দরের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে আজ থেকেই বন্দর চালুর নির্দেশ প্রদান করেন।
প্রতিমন্ত্রীর এই নির্দেশনার মধ্য দিয়ে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের গুরুত্বপূর্ণ বাণিজ্য মাধ্যম টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় সচল হলো। দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে স্থানীয় ব্যবসায়ী, আমদানিকারক-রপ্তানিকারকসহ সংশ্লিষ্টদের মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, বন্দর চালুর ঘোষণায় তা কাটতে শুরু করেছে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, টেকনাফ স্থলবন্দর চালু রাখার বিষয়ে ইতিপূর্বে বন্দর সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় বন্দর চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত বাণিজ্য সচল রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে এবং নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রতিমন্ত্রীর আগমন ও বন্দর চালুর নির্দেশনাকে কেন্দ্র করে টেকনাফবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, স্থলবন্দর সচল থাকলে সীমান্ত বাণিজ্য বৃদ্ধি পাবে, কর্মসংস্থান বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন বন্দর বন্ধ থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল এবং অনেক ব্যবসায়ী আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এখন বন্দর পুনরায় চালু হওয়ায় তারা নতুন করে ব্যবসা কার্যক্রম শুরু করার সুযোগ পাচ্ছেন।
সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছান।এ সময় তিনি টেকনাফ স্থলবন্দরের মালামাল সংরক্ষণের গুদাম, প্রশাসনিক ভবন, মালামাল ওঠানামার স্থানসহ বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন। পাশাপাশি বন্দরের কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি ঘোষণা দেন যে, ৬ এপ্রিল থেকে টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি; টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমামুল হাফিজ নাদিম; কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আব্দুল্লাহ; টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী; সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন; টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী ওমর ফারুক সিআইপি; টেকনাফ পৌর বিএনপির সভাপতি সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক; বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থলবন্দরের বিভিন্ন ব্যবসায়ী ও সাংবাদিকরা।এ সময় আরো উপস্থিত ছিলেন নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ কোস্ট গার্ড, কাস্টমস বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর প্রতিনিধিসহ বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী টেকনাফ স্থলবন্দর ত্যাগ করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : টেকনাফ সদরের ডেইল পাড়া এলাকার বাসিন্দা এবং আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ মাদ্রাসার ছাত্র, হাফেজ আর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited