চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

মহেশখালী হোয়ানক বেক্সিমকো ঘোনার দক্ষিণে প্যারাবন কেটে ঘের নির্মাণের পায়তারা ভূমিদস্যু চক্রের

রহস্য জনক কারণে নিরবতা পালন করছে উপকূলীয় বন বিভাগ, অভিযানের নামে নাটকের অভিযোগ

বিশেষ প্রতিবেদক:    |    ১১:১৬ পিএম, ২০২৫-০৫-২২

মহেশখালী হোয়ানক বেক্সিমকো ঘোনার দক্ষিণে প্যারাবন কেটে ঘের নির্মাণের পায়তারা ভূমিদস্যু চক্রের

  • গত বছর প্রায় ১০০ একর প্যারাবন ধ্বংস করে, এই বছর চিংড়িঘের নির্মাণ করার জন্য এক্সকাভেটর নিয়ে এসেছে আওয়ামী লীগ নেতা সিরাজুল মোস্তফার ভাই মারুফ  ও হোয়ানক ইউপি চেয়ারম্যান মীর কাশেমের ভাতিজা রুহুল।

কক্সবাজারের মহেশখালীর পরিবেশ সংকটাপন্ন  হোয়ানক ইউনিয়নের আমাবশ্যখালী মৌজার বেক্সিমকোর দক্ষিণ পার্শ্বে প্যারাবন নিধন করে চিংড়ি ঘের তৈরি করার জন্য এড. শাহাবুদ্দিনের ঘের মাঝে এক্সকাভেটর নিয়ে আসছে পলাতক আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফার ভাই মারুফুল হক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোয়ানক ইউপি চেয়ারম্যান মীর কাশেমের ভাতিজা রুহুল আমিন । রাতের আধারে প্যারাবনের গাছ কেটে  চিংড়িঘেরের নির্মাণকাজ করার জন্য এক্সকাভেটর টি নিয়ে আসা হয়েছে বলে জানান স্থানীয়রা।চিংড়ি ঘের নির্মাণে মরিয়া হয়ে উঠেছে  বড় মহেশখালী ইউপির  মারুফুল হক,হোয়ানক ইউনিয়নের মোহরাকাটা এলাকার রুহুল আমিনের নেতৃত্বে একদল ভূমি দস্যু। এড. শাহাবুদ্দিনের ঘেরে এক্সকাভেটর দেখতে পেয়ে তিনি নিজে উপকূলীয় বন বিভাগ কে ২০ মে মৌখিক অভিযোগ জানান। যেন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য। কিন্তু সেই দিনও বনবিভাগ অভিযানের নামে গিয়ে নাটক করে কিছু দেখতে পায়নি বলে স্থানীয়দের জানান। জানা যায় - বন বিভাগ অভিযানে যাওয়ার আগে চক্রটির সাথে কর্মকর্তাদের গভীর সাক্ষাৎ গড়ে উঠায় আগেভাগে এক্সকাভেটর সরিয়ে রাখে। অথচ ২২ মে বিকাল ৫ ঘটিকায় উক্ত এক্সকাভেটর টি এড. শাহাবুদ্দিনের চিংড়ী ঘেরে অবস্থান করছে প্রকাশ্যে। সুযোগ বুঝে রাতের আধারে বন বিভাগ কে ম্যানেজ করে বনবিভাগের ১০০ একর জমিটিতে মাটি কেটে বাঁধ তৈরি করে  চিংড়ী ঘের তৈরি করবে এমন অভিযোগ স্থানীয়দের। সূত্র মতে, মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের আমাবশ্যখালী মৌজায় বেক্সিমকোর দক্ষিন পাশের প্যারাবনের জায়গার পার্শ্ববর্তী  চিংড়ি ঘের ও জমির মালিক শাহাবুদ্দিন বনবিভাগে লিখিত অভিযোগের সূত্র মতে মহেশখালীতে প্যারাবনের জায়গায় চিংড়িঘের করার জন্য পলাতক আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড সিরাজুল মোস্তফার ভাতিজা সহ একটি গ্রুপ সক্রিয় হয়েছে।উক্ত ঘের নির্মান বন্ধ করার জন্য উক্ত সিন্ডিকেটর বিরুদ্ধে উপকূলীয় বন বিভাগে লিখিত অভিযোগ করেন এডভোকেট শাহাব উদ্দিন। সিন্ডিকেটের সদস্যরা হলেন  রুহুল আমিন, মারুবুল হক, মহসিন আনোয়ার, মোস্তাফা আনোয়ার, শাহেদ আজিজ, আবু বক্কর ছিদ্দিক, সলিম উল্লাহ। বন বিভাগের দায়িত্বহীনতার কারণে যে কোন সময়  ভূমিদস্যূ চক্রটি শতাধিক শ্রমিক দিয়ে  প্যারাবন গাছ কাটার পর খননযন্ত্র দিয়ে চিংড়ি ঘেরের জন্য বাঁধ নির্মাণ করবে। তবে ২০ মে দুপুরে প্যারাবনে নাটকীয় অভিযান চালায় বনবিভাগ। 
এ বিষয়ে মহেশখালী রেঞ্জের কর্মকর্তা আয়ুব আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্যারাবনে এক্সকাভেটর ঢুকেছে এ ধরনে সংবাদ পেয়ে সাথে সাথে আমরা সে স্থানে অভিযান পরিচালনা করি। কিন্তু সেখানে কোন আলামত পাওয়া যায় নি। যদি কোন সিন্ডিকেট প্যারাবন ধ্বংস করার পায়তারা করে আমরা সাথে সাথে তা প্রতিহত করব এবং সরাসরি  জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ।

রিটেলেড নিউজ

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চà...বিস্তারিত


বিজিবির অভিযান: ১৪ কার্টুন ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

বিজিবির অভিযান: ১৪ কার্টুন ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ৪ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই à...বিস্তারিত


চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত


উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে তাà¦...বিস্তারিত


উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত


ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জনসহ গ্রেপ্তার ৮

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জনসহ গ্রেপ্তার ৮

ঈদগাঁও প্রতিনিধি : : ​মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজà...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর