চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ইয়াবাসহ আটক যুবককে আড়াই লাখ টাকায় ছেড়ে দিলেন ডিএনসি’র উপপরিদর্শক

আয়াছ রনি    |    ০২:২৬ পিএম, ২০২৫-০৩-১১

ইয়াবাসহ আটক যুবককে আড়াই লাখ টাকায় ছেড়ে দিলেন ডিএনসি’র উপপরিদর্শক

টেকনাফ মেরিন ড্রাইভ রোডস্থ নাফ মেরিন শিশু পার্কের সামনে ৪ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল নিয়ে দুইজন মাদক কারবারি কে আটক করে কক্সবাজারের মাদকদ্রব্য অধিদফতরের একটি টিম। আটককৃত দুইজনের মধ্যে মাদকের মূল মালিক মাদক গডফাদার সৈয়দুল কে  আড়াই লাখ টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ কক্সবাজারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তুন্ত মনি চাকমার বিরুদ্ধে।

সূত্র মতে, গত ১৮ ফেব্রুয়ারি-২০২৫ ইং তারিখে টেকনাফ মেরিন শিশু পার্কের সামনে জনৈক সৈয়দুল সহ দুইজনকে মটর সাইকেলসহ চার হাজার ইয়াবা নিয়ে আটক করে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে ইয়াবার প্রকৃত মালিক সৈয়দুল কে ২,৫০,০০০ টাকার বিনিময় ছেড়ে দেয়। স্থানীয়দের অভিযোগ সৈয়দুলের মটর সাইকেলের পিছনে থাকা আজমল হাসান একজন শ্রমিক, সৈয়দুলের কাছে পাওনা টাকার জন্য গেলে আজমল কে সৈয়দুল মোটরসাইকেলের পিছনে করে মেরিন ড্রাইভ নিয়ে যায়। সৈয়দুলের মটর সাইকেল সহ তাদের দুই জনকে চার হাজার ইয়াবা নিয়ে আটক করলেও আজমল হাসানের কাছ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার দেখিয়ে এ বিষয়ে উপপরিদর্শক তায়রীফুল ইসলাম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকের মূলহোতা সৈয়দুল কে আড়াই লক্ষ টাকার বিনিময়ে মোটরসাইকেল সহ মামলায় না দিয়ে ছেড়ে দেন ডিএনসি তুন্ত মনি চাকমা।

১৮ ফেব্রুয়ারি পরিচালিত অভিযানের বিষয়ে তুন্ত মনি চাকমার কাছে জানতে চাইলে তিনি এই অভিযান পরিচালনা করে নাই বলে অস্বীকার করেন। অথচ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে দেখা যায়, গত ১৮ ফেব্রুয়ারি টেকনাফ সদর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা। উক্ত অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক তুন্ত মনি চাকমা।

উক্ত অভিযানে থাকা মাদক অধিদপ্তরের সদস্য মনির জানান, অভিযানের বিষয়ে টেকনাফের সাংবাদিকেরা জানে। নিউজ করেন পত্রিকায়, কিছু হবে না আমাদের। আমরা প্রতিনিয়ত এরকম অভিযান করি। আমাদের বিরুদ্ধে কেউ কিছু করতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না।

এদিকে স্থানীয়দের সূত্রে জানা যায়, আড়াই লাখ টাকায় ছাড়া পাওয়া সৈয়দুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক ব্যবসার সুবাদে গড়েছেন বিশাল সম্পদ। মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে আটক হওয়া মাদককারবারি ব্যক্তি যদি টাকার বিনিময়ে ছাড়া পায় মাদকের নিয়ন্ত্রণ না হয়ে বরং মাদক  বিস্তার হবে বলে জানান স্থানীয় সচেতন মহল। যার ফলে ডিএনসি অসাধু কর্মকর্তাদের কারণে মাদকের আগ্রাসন বন্ধ করা যাবে না। নষ্ট হবে যুব সমাজ। এরকম মাদক কান্ডে জড়িত ঘোষখুর কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে মাদকদ্রব্য অধিদপ্তরকে কলঙ্কমুক্ত করার জোর দাবি জানান তারা।এই তুন্ত মনি চাকমার নেতৃত্বাধীন দল গত দুই দিন আগে আলোচিত ঘটনার এডি দিদারের মূল সহযোগী। আটকৃত ব্যক্তি কে দিয়ে জোর করে স্বীকারোক্তি আদায় করে কক্সবাজারের একজন সাংবাদিক কে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার নেতৃত্ব দেন এ তুন্ত মনি চাকমা। এদের বিরুদ্ধে ধারাবাহিক অনিয়মের আরো প্রতিবেদন পরবর্তী পর্বে তুলে ধরা হবে।

 

রিটেলেড নিউজ

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত


কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত


তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত


ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর