শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১০:০০ এএম, ২০২৫-০৩-০৬
গণপ্রজাতন্ত্রী বাংলদেশ সরকারের তথ্য অধিদফতরের কর্মকর্তারা সরেজমিনে দৈনিক আমাদের কক্সবাজার ও জেলার সর্বপ্রথম সরকার অনুমোদিত অনলাইন নিউজ পোর্টাল বা ওয়েবসাইট (dailyamadercoxsbazar.com)-এর কার্যালয় পরিদর্শন করেছেন। বুধবার (৫ মার্চ) বিকালে কক্সবাজার কলাতলী সৈকত পাড়া সংলগ্ন পরমাণু শক্তি কমিশনের পেছনে অবস্থিত এ কার্যালয় পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার (প্রোটকল) মোহাম্মদ কামরুজ্জামান ভূঁঞা, বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদফতরের তথ্য অফিসার (প্রোটকল) বিথী আক্তার, তথ্য অধিদফতরের অতিরিক্ত হিসাবরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান ও তথ্য অধিদফতরের কর্মকর্তা মো: সোহেল উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যদের মধ্যে দৈনিক আমাদের কক্সবাজার’র সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী, দৈনিক আমাদের কক্সবাজারের নির্বাহী সম্পাদক আয়াছ রনি, কক্সবাজার টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য সচিব আমানুল হক বাবুল, সাংবাদিক মো: জহির উদ্দীন, আমাদের কক্সবাজারের স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার মতিউল ইসলাম (মতি), কক্সবাজার শহর প্রতিনিধি ইকবাল হোছাইন, চীফ কম্পিউটার ইনচার্জ আব্দুল করিম, অফিস সহকারী পরিমল দে সহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার (প্রোটকল) মোহাম্মদ কামরুজ্জামান ভূঁঞা বলেন, দেশে সরকার অনুমোদিত অনলাইন পোর্টাল বা ওয়েবসাইটগুলো যথাযথভাবে তাদের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিনা এসব দেখতে সারাদেশে তথ্য অধিদফতরের কর্মকর্তারা কাজ করছেন। তারই ধারাবাহিকতায় দৈনিক আমাদের কক্সবাজার’র অনলাইন নিউজ পোর্টাল বা ওয়েবসাইট (dailyamadercoxsbazar.com)’র কার্যক্রম সরেজমিনে দেখতে আসছি। তিনি বলেন, অনেক অনলাইন পোর্টালে নিয়মিত নিউজ আপডেট দেওয়া থাকে না। এসব অনলাইন পোর্টালের কার্যক্রম তথ্য অধিদপ্তর গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। শিগগিরই এসব পোর্টালের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। বর্তমান অনলাইন যুগে ওয়েবসাইটে পুরো নিউজ সহজে পড়া যায়। পরিবর্তিত বিশ্বে ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে কাজ করতে দেশে অনেক অনলাইন পোর্টাল সরকারিভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এসব পোর্টালে সাংবাদিকেরা বস্তুনিষ্ট সংবাদ প্রচার করতে পারবেন। তবে অপপ্রচার, গুজব ও জনগণ বিরোধী কর্মকান্ড ঠেকাতে শিগগিরই ভুইফোঁড় অনলাইনের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান এ কর্মকর্তা।
দৈনিক আমাদের কক্সবাজার’র সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী বলেন, লাল সবুজের পতাকা বিশ্বের দরবারে সমুন্নত রাখতে কক্সবাজার থেকে বহুল প্রচারিত ও পাঠকপ্রিয় দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদফতরের গৃহীত এই যুগান্তকারী পদক্ষেপকে তিনি স্বাগত জানান। এতে অত্যন্ত আনন্দ এবং উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। এসময় ঢাকা থেকে আগত তথ্য অধিদফতরের কর্মকর্তাদেরকে দৈনিক আমাদের কক্সবাজর ও অনলাইন নিউজ পোর্টাল পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। মাটি ও মানুষের দৈনিক আমাদের কক্সবাজার নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সচেষ্ট থাকবে। তিনি পত্রিকা এবং ডিজিটাল অনলাইন প্লাটফরমের সফলতা কামনা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
দৈনিক আমাদের কক্সবাজারের নির্বাহী সম্পাদক মোহাম্মদ আয়াছ রনি উপস্থিত তথ্য অধিদফতরের কর্মকর্তাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : টেকনাফ সদরের ডেইল পাড়া এলাকার বাসিন্দা এবং আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ মাদ্রাসার ছাত্র, হাফেজ আর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited