চট্টগ্রাম   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি মদ আমদানি করে খালাসের চেষ্টার দায়ে চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আমাদের ডেস্ক :    |    ০১:৩৫ পিএম, ২০২৫-০৩-০৫

শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি মদ আমদানি করে খালাসের চেষ্টার দায়ে চক্রের ২ সদস্য গ্রেপ্তার

মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি মদ আমদানি করে খালাসের চেষ্টার দায়ে চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
সিএমপি’র কাউন্টার টেরোরিজম বিভাগ ঢাকা বিমান বন্দর ও  ফেনীতে এ অভিযান পরিচালনা করে।
সিএমপি সূত্রে জানা যায়, বন্দর থানার মামলায় পূর্বে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার (৩ মার্চ) সকাল ১১টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে কাতারের দোহা পালানোর সময় আসামি মো. আশরাফ হোসেন রাজুকে (৩৫) গ্রেপ্তার করা হয়। রাজুর তথ্যের ভিত্তিতে মামলার এজাহারনামীয় আসামি খায়েজ আহম্মেদ আরিফকে (৩০) রাত ১০টার দিকে ফেনী সদর থানা পুলিশের সহায়তায় খাজুরিয়া তোফা বাইক জোন নামের দোকান থেকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও পাসপোর্ট জব্দ করা হয়।  
জিজ্ঞাসাবাদে রাজু জানায়, সে সিএন্ডএফ এজেন্ট হাফিজ ট্রেডিং প্রাইভেট লিমিটেড এর প্রতিনিধি হিসেবে শিপিং এজেন্ট প্রতিষ্ঠান আটলান্টিক ইন্টারন্যাশনাল এর কাছে নিজের ছবি সম্বলিত ভুয়া নাম-ঠিকানাযুক্ত পরিচয় পত্র সহ আমদানি সংক্রান্ত জাল দলিল দাখিল করে এবং উক্ত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে চালানটি খালাসের চেষ্টা করেছিল। আরিফ আমদানিকৃত পণ্য খালাসের প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরিতে তার সংশ্লিষ্টতার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করে।  
পুলিশ জানিয়েছে, আসামিরা পেশাদার চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক, মানি লন্ডারিং, চোরাচালান সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।  
কাস্টমসের অভ্যন্তরীণ প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট বলছে, এই অপতৎপরতায় কাস্টমস হাউজ, চট্টগ্রামের বিভিন্ন স্তরের একাধিক কর্মকর্তার নামে বরাদ্দকৃত অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম জিআই ইউজার আইডি ও পাসওয়ার্ডের সন্দেহজনক ব্যবহারসহ অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সেকেন্ড লেয়ার নিরাপত্তা ব্যবস্থা (ওটিপি) বিঘ্নিত হয়েছে।  

রিটেলেড নিউজ

অস্বাস্থ্যকর খাবার: ৩টি প্রতিষ্ঠানকে ১৪ লাখ জরিমানা

অস্বাস্থ্যকর খাবার: ৩টি প্রতিষ্ঠানকে ১৪ লাখ জরিমানা

কক্সবাজার শহর প্রতিনিধি: : হাসিনুর রহমান সানি : খাদ্যে ভেজাল রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে শনিবার (১৪ নভেম্বর) পরিচà...বিস্তারিত


পার্বত্য চট্রগ্রামে বছরে ৬১০ কোটি টাকা চাঁদাবাজি করে তিন সন্ত্রাসী সংগঠন

পার্বত্য চট্রগ্রামে বছরে ৬১০ কোটি টাকা চাঁদাবাজি করে তিন সন্ত্রাসী সংগঠন

অনলাইন ডেস্ক: : পার্বত্য তিন জেলায় স্থানীয় উপজাতি’র তিন সন্ত্রাসী সংগঠন বছরে ৬১০ কোটি টাকারও বেশি চাঁদা আদায় করà...বিস্তারিত


কক্সবাজারের উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

কক্সবাজারের উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

উখিয়া প্রতিনিধি : নুরুল আবছার :  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলà...বিস্তারিত


ইনানীতে গ্যাসের আগুন, নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন!

ইনানীতে গ্যাসের আগুন, নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন!

উখিয়া প্রতিনিধি : ইউসুফ নুর:  কক্সবাজারের উখিয়ার ছোট ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে জ্বলে ওঠা আগুনের ঘটনায় নà...বিস্তারিত


রেল সেতুর রেলিংয়ের পাইপ চুরি, চরম ঝুঁকিতে চলাচল

রেল সেতুর রেলিংয়ের পাইপ চুরি, চরম ঝুঁকিতে চলাচল

আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নে মাতামুহুরী নদীর ওপর নবনির্মিত রেল সেতুর বিকল্প পথেà¦...বিস্তারিত


মাঝসমুদ্রে অনিশ্চিত জীবন, ঝুঁকি নিয়ে স্বপ্নের পথে মালয়েশিয়া

মাঝসমুদ্রে অনিশ্চিত জীবন, ঝুঁকি নিয়ে স্বপ্নের পথে মালয়েশিয়া

আমাদের ডেস্ক : : কক্সবাজারের উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্র আবারও সক্রিয় হয়ে ওঠার অভিযোগ পাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর