চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ভোজ্য তেল নিয়ে সিন্ডিকেটের কারসাজি

নিজস্ব প্রতিবেদক    |    ০২:০৪ পিএম, ২০২৫-০৩-০৪

ভোজ্য তেল নিয়ে সিন্ডিকেটের কারসাজি

পবিত্র রমজানকে কেন্দ্র করে অস্থির ভোজ্য তেলের বাজার। খুচরা মার্কেটে তেল সংকট, এরই মধ্যে ডিলার সিন্ডিকেট শুরু করেছে তেলের সাথে অন্য পণ্য বিক্রির কৌশল। তারা ভোজ্য তেলের সাথে ওই কোম্পানী’র আটা, ময়দা, চাল, সুজি সহ অন্যন্য পণ্য না কিনতে বাধ্য করছে খুচরা বিক্রেতাদের। খুচরা বিক্রেতারা এ অভিযোগের কথা জানিয়েছেন।
খুচরা বিক্রেতারা বলছেন, অনেকে অনিচ্ছা সত্ত্বেও তেলের সাথে ওসব পণ্য নিচ্ছেন। তবে বেশিরভাগই তেল না কিনে ফিরে যাচ্ছেন। আবার অনেকে বাড়তি দামে তেল কিনছেন এবং গ্রাহকদের বিক্রি করছে বাড়তি দামে। এ নিয়ে ক্রেতারাও পড়ছে ভোগান্তিতে। এই অব্যবস্থাপনার জন্য তারা দায়ী করছেন ডিলার সিন্ডিকেটকে।
এদিকে বাজারে বেড়েছে লেবু, শসা, বেগুন, ধনেপাতা ও কাচাঁ মরিচের দাম। চাহিদা বাড়তি থাকায় বেশি দামে বিক্রি হচ্ছে মাছ-মাংস-মুরগী। তবে স্থিতিশীল রয়েছে টমেটো সহ অন্যান্য সবজি ও ছোলা-মুড়ি-খেজুরের দাম। 
কক্সবাজার শহরের বড়বাজার, বাহারছড়া ও কালোর দোকান বাজার ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহ আগে যে শসা কেজিতে ৪০ টাকায় বিক্রি হয়েছেল তা এখন বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। ২০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ৪০ টাকায়। ৩০ টাকার কাচাঁ মরিচ ৬০ টাকা। ৩০ টাকার ধনে পাতা ৭০-৮০ টাকা। লেবু বিক্রি হচ্ছে জোড়া ৩৫ থেকে ৪০ টাকা পর্যন্ত। একইভাবে বাড়তি চাহিদা থাকায় কেজিতে ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে মাছ-মুরগী-মাংসে।
শহরের কিছু এলাকা ঘুরে ও খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, খুচরা বাজারের অন্তত ১০ দোকানের মধ্যে ৭ টি দোকানে ভোজ্য তেল নেই। এমনিতে মার্কেটে তেলের সংকট তার মধ্যে ডিলারদের কাছ থেকে এক কার্টুন তেল নিতে গেলেও ধরিয়ে দিচ্ছে ওই তেল কোম্পনির আটা-ময়দা, সুজি, চিনি, চাল, ডাল, লবণ, চা পাতা, সরিসার তেল ইত্যাদি। ডিলারদের এমন আচরণে চরম বিরক্ত খুচরা বিক্রেতারা। অনেকে বাধ্য হয়ে তেলের সাথে অন্য পণ্য কিনলেও বেশিরভাগই তেল না কিনেই ফিরে যাচ্ছে। আবার অনেকে অন্য কিছু না নিয়ে বাড়তি দামে তেল কিনে গ্রাহকদের বিক্রি করছে বাড়তি দামে। এতে গ্রাহকরা পড়ছে ভোগান্তিতে।
খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, এই ডিলার সিন্ডিকেটের মধ্যে রয়েছে শহরের আইভিপি সড়কের তেজারত ট্রেডিং, মেসার্স মমতাজ ষ্টোর প্রকাশ টাইঙ্গার জাহাঙ্গীর, ইয়াকুব হাজী ষ্টোর ও আলম স্টোর।
খুচরা দোকানদার লিয়াকত হোসেন বলেন, দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে গ্রাহকদের আস্থা অর্জন করলেও ভোজ্য তেলের সংকট আর বাড়তি দামে সেই বিশ্বাস হারাতে বসেছি। ডিলারদের চাহিদা মেটাতে না পেরে ভোজ্য তেল উঠাতে পারছিনা দোকানে।
সাইফুল ইসলাম নামে আরেক মুদির দোকানী জানান, ভোজ্য তেলের সাথে ওই কোম্পানীর অন্য পন্য না নিলে ডিলাররা তেল বিক্রি করছেনা। তাই অনেকে বাধ্য হেয় বাড়তি দামে ভোজ্য তেল ক্রয় করছে। যার ফলে বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে। ডিলার সিন্ডিকেটের কারণে ক্রেতাদের সাথে ঝামেলা হয়।
শহরের আইভিপি সড়কের ডিলার তেজারত ট্রেডিং এর ম্যানেজার নিয়ামুল হক বিষয়টি স্বীকার করে বলেন, কোম্পানীতে তেলের সংকট। কোম্পানীর নির্দেশে তেলের সাথে অন্য পণ্য বিক্রি করতে হচ্ছে। তবে কোম্পানীর সাথে কথা হয়েছে আর হবেনা।
ওই সড়কের আরেক ডিলার মেসার্স মমতাজ ষ্টোর প্রকাশ টাইঙ্গার জাহাঙ্গীর জানান, কোন খুচরা বিক্রেতাকে আসলে জোর করে পণ্য বিক্রি করা হচ্ছেনা। তেলের সাথে অন্যান্য পণ্য বিক্রি করতে হচ্ছে। তাই খুচরা বিক্রেতাদের এসব পন্য দেওয়া হচ্ছে।
কক্সবাজার সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও নিলুপা আক্তার চৌধুরী জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। কোন ব্যক্তি বা সিন্ডিকেট যদি বাজার পরিস্থিতি অস্থিতিশীল করে তাদের বিরুদ্ধে জেল-জরিমানা সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অবস্থায় সচেতন মহলের প্রত্যাশা প্রশাসনের মনিটরিং এর মধ্য দিয়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা হোক।

রিটেলেড নিউজ

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত


কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত


তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত


ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর