শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০১:৫৭ পিএম, ২০২৫-০৩-০৪
ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেওয়া বন্ধ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিষয়টি জানান।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এ নিয়ে খবর প্রকাশ করেছে।
মাত্র কদিন আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বাগবিতণ্ডায় জড়ান ট্রাম্প। তার সহায়তা বন্ধের নতুন এই পদক্ষেপ এক সময়ের দুই মিত্র দেশের মধ্যে দূরত্ব আরও বাড়াতে যাচ্ছে।
সহায়তা বন্ধের বিষয়ে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, আমরা সাময়িকভাবে এই সহায়তা স্থগিত রেখে পর্যালোচনা করছি।
তিন বছর আগে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হয়। এরপর থেকে যুক্তরাষ্ট্রই ছিল ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক সহায়তার উৎস। এই সহায়তার মধ্যে অস্ত্র, সামরিক সরঞ্জাম ও আর্থিক সহায়তাও অন্তর্ভুক্ত।
ভলোদিমির জেলেনস্কির সর্বশেষ মন্তব্য ছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধের সমাপ্তি এখনও অনেক দূরে। তার এই মন্তব্যের সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘণ্টা পরই সহায়তা বন্ধের খবর খবর এলো।
এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেনের সহায়তায় চার দফা পরিকল্পনা ঘোষণা করেছেন, যার লক্ষ্য যুদ্ধের সমাপ্তি এবং দেশটিকে রাশিয়ার হাত থেকে রক্ষা করা।
তবে ইউরোপীয় নেতারা রোববারের শীর্ষ সম্মেলনের পর ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউক্রেনে শান্তি নিশ্চিত করা তাদের পক্ষে সম্ভব নয়।
যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের বিষয়ে জেলেনস্কির কার্যালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। একইভাবে ওয়াশিংটনে অবস্থিত ইউক্রেনের দূতাবাসও কোনো প্রতিক্রিয়া জানায়নি।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited