চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে  চীনা ও বাংলাদেশী  সংঘবদ্ধ চক্র, ডিবি'র জালে গ্রেপ্তার ৮ প্রতারক

ঢাকা অফিস ::    |    ১২:১৬ পিএম, ২০২৪-০১-০৪

চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে  চীনা ও বাংলাদেশী  সংঘবদ্ধ চক্র, ডিবি'র জালে গ্রেপ্তার ৮ প্রতারক

পার্ট টাইম চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া বাংলাদেশি ও চীনা নাগরিকের সংঘবদ্ধ চক্রের ৮ বাংলাদেশি প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম টিম। তাদের রাজধানীর ও আশপাশের এলাকা থেকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ইমাদুল ইসলাম (২১), মো. আবু বক্কর সিদ্দিকি শান্ত (২১), মো. জাবের আহাম্মেদ (৩১), হোসনাহার আক্তার হেমা (২৩), মো. রাকিব মোল্লা (১৯), মোহাম্মদ আলী (১৯), মো. সোলাইমান (১৯) এবং আবু সাইদ সুমন (৩৩)। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সাইফুর রহমান আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

এডিসি সাইফুর জানান, গ্রেপ্তারকৃতদের সঙ্গে দেশি-বিদেশি আরো অনেকে জড়িত। তারা মানুষকে অনলাইনে টাকা উপার্জন কিংবা পার্ট টাইম চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। বিভিন্ন কৌশলে সি-ফাইন্যান্স, লোন অ্যাপস, হানি ট্রাপস অ্যাপসের মাধ্যমে প্রতারণা করতে যেসব সিমে নগদ বা বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেগুলো সংগ্রহ করত। এই সিমগুলো কয়েক হাত বদল হয়ে প্রায় ৫ থেকে সাড়ে ৫ হাজার টাকায় সংগ্রহ করা হয়।

তিনি আরো জানান, প্রতারণার মূল পরিকল্পনাকারী চায়না নাগরিক নিও এবং এলওইনের নির্দেশে ঢাকার উত্তরা এবং জামালপুর জেলায় তাদের প্রতিনিধির নিকট হস্তান্তর করে। নিও এবং এলওইনের নির্দেশে ভিকটিমের নিকট হতে প্রতারণার টাকা গ্রহণ করার উদ্দেশ্যে কয়েকটি ব্যাংক একাউন্ট প্রকৃত একাউন্টধারীর নিকট হতে এক লাখ টাকার বিনিময়ে কিনে নিত। এরপর গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজসে ও সহায়তায় লোন অ্যাপস, হানি ট্র্যাপিংয়ের মাধ্যমে প্রতারণা করে প্রতারণার অর্থ ব্যাংক একাউন্টের মাধ্যমে চীনা নাগরিকদের নিকট স্থানান্তর করত।

যেভাবে প্রতারণা করত

ভুক্তোভোগীর ব্যবহৃত হোয়াটসঅ্যাপে প্রতারকরা মেসেজ দিয়ে অনলাইনে কাজের অফার দিত। ভুক্তোভোগী কাজ সম্পর্কে জানতে চাইলে তারা বলে, আপনি শুধু তাদের দেওয়া লিংকে প্রবেশ করে ভোট দেওয়াসহ রিভিউ করবেন এবং প্রতিটি কাজের বিনিময়ে ১৫০ টাকা করে পাবেন। ভুক্তোভোগীকে তাদের বিকাশ নাম্বারে ১৫০ টাকা পাঠাতে বলত। ভুক্তোভোগী তাদের নির্দেশ অনুয়ায়ী কাজগুলো করলে প্রতারকরা বিশ্বাস অর্জনের জন্য বিভিন্ন সময় বিকাশ বা নগদ নাম্বারে ৭ হাজার ৮৯৫ টাকা দেয়। এক পর্যায়ে ভুক্তোভোগীকে তারা কাজের কথা বলে বিকাশে ২৯ হাজার টাকা পাঠাতে বললে ভুক্তোভোগী ৯ হাজার টাকা পাঠায়। প্রতারকরা তখন সি-ফাইনান্সিং নামক ওয়েবসাইটে ঢুকে ভুক্তোভোগীকে একটি একাউন্ট খুলতে বলে। কিন্তু কাজ শেষ হয়নি বলে ভুক্তোভোগীর একাউন্টের টাকা আটকে দেয় এবং কাজ শেষ করার জন্য আরো ৩৬ হাজার টাকা বিনিয়োগের জন্য পাঠাতে বলে। বাদী দিতে অস্বীকার করলে গ্রুপের অন্যান্য প্রতারকরা ভুক্তোভোগীকে টাকা বিনিয়োগের জন্য বলে। তখন ভুক্তোভোগী প্রায় ৯ লাখ ৯ হাজার টাকা প্রতারকদের বিভিন্ন একাউন্টে পাঠিয়ে এক পর্যায়ে বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন।

এডিসি সাইফুর বলেন, বর্তমানে অনলাইনে কাজের ক্ষেত্রে বা বিনিয়োগের বিষয়ে কোন প্রকার যাচাই-বাছাই না করে যত্রতত্র হতে মোবাইলের সিম কেনা, ফিঙ্গার দেওয়া, লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে বিনিয়োগ করা, আকর্ষণীয় বেতন ফিগার দেখে চাকরিতে যোগদান করা,  ফ্ল্যাট জমি এবং বিভিন্ন কিছু কেনাবেচা করার ক্ষেত্রে নাগরিক সমাজকে আরও বেশি সর্তক থাকতে হবে। আর যেকোন ধরনের প্রতারণা কিংবা সমস্যায় পড়লে, সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করেন তিনি।

রিটেলেড নিউজ

ঠাকুরগাঁওয়ে পূজা ও উপনির্বাচনে পুলিশের জোড়ালো ভূমিকা চায় জামায়াত

ঠাকুরগাঁওয়ে পূজা ও উপনির্বাচনে পুলিশের জোড়ালো ভূমিকা চায় জামায়াত

অনলাইন ডেস্ক: : বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপনির্বাচন, পূজা, পুলিশ সুপার পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ শেষে সংবাদিকদà§...বিস্তারিত


সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত


কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত


মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত


ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ রোগী

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ রোগী

অনলাইন ডেস্ক: : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হা...বিস্তারিত


গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে জোরপূর্বক কলেজছাত্রীকে অপহরণ করল ছাত্রদল নেতা, মেয়েকে ফিরে পাওয়ার আকুতি মায়ের

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে জোরপূর্বক কলেজছাত্রীকে অপহরণ করল ছাত্রদল নেতা, মেয়েকে ফিরে পাওয়ার আকুতি মায়ের

অনলাইন ডেস্ক: : গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের করেছে এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ব্যক্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর