শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৬:১৮ পিএম, ২০২২-০৯-০১
অন্তঃসত্ত্বা এক ভারতীয় পর্যটকের মৃত্যুর ঘটনায় পদত্যাগ করেছেন পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী মার্তা তেমিদো। জরুরি প্রসূতি সেবা সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়ে তার সিদ্ধান্ত এবং এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরের সময় ওই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর ঘটনায় তুমুল সমালোচনাকে কেন্দ্র করে স্থানীয় সময় মঙ্গলবার তিনি পদত্যাগ করেন।
পর্তুগালের জাতীয় প্রচারমাধ্যম আরটিপি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, তেমিদো স্বাস্থ্যমন্ত্রীর পদে আর থাকবেন না। তিনি এই পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যেই প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র গ্রহণও করেছেন।লিসবনে ওই ভারতীয় নারীর মৃত্যুর খবর জানার পাঁচ ঘণ্টা পরেই পদত্যাগ করেন তেমিদো। মঙ্গলবার ওই নারীকে হসপিটাল ডি সান্তা মারিয়া থেকে হসপিটাল সাও ফ্রান্সিসকো জাভিয়ারে নেওয়া হয়েছিল। এ সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি।
জরুরি ভিত্তিতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ৭২২ গ্রাম ওজনের একটি শিশুর জন্ম দেন ওই নারী। শিশুটির জরুরি সেবার প্রয়োজন ছিল। ওই নারীর মৃত্যু হলেও শিশুটিকে নবজাতক কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে।কোভিড-১৯ মহামারি চলাকালীন সময়ে সফলভাবে দেশের ভ্যাকসিন কর্মসূচি পরিচালনায় কৃতিত্ব পেয়েছেন তেমিদো। কিন্তু চিকিৎসকের অভাবে অস্থায়ীভাবে জরুরি প্রসূতি পরিষেবা বন্ধ করার সিদ্ধান্তের জন্য প্রবল সমালোচনার সম্মুখীন হয়েছেন তিনি।তেমিদো ২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বে বহাল থাকবেন। আগামী ১৫ সেপ্টেম্বর পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ হতে পারে বলে জানানো হয়েছে।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited