শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৫:৫৫ পিএম, ২০২২-০৮-২৯
এবার নাচের ভিডিও পোস্ট করলেন হিলারি সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন পার্টিতে নাচার ভিডিও ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। এই ঘটনায় তার পাশে দাঁড়ালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন।
সানা মারিন নাচার ঘটনায় সংহতি জানিয়ে স্থানীয় সময় রোববার ( ২৮ আগস্ট) টুইটারে সাবেক মার্কিন ফার্স্ট লেডি নিজের নাচার একটি ভিডিও পোস্ট করেছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কলোম্বিয়া সফরের সময় একটি ক্লাবে গিয়ে নেচেছিলেন হিলারি। সেই ভিডিও পোস্ট করে তিনি লেখেন, নাচতে থাকো, সানা মারিন। এদিকে এই ভিডিও পোস্ট করার কিছুক্ষণ পরই টুইটারে হিলারিকে ধন্যবাদ জানিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী। সম্প্রতি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর নাচের ছবি ও ভিডিও গত সপ্তাহে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নেতিবাচক প্রতিক্রিয়ায় তৈরি হয়। সমালোচকরা বলেছেন যে এই নাচের মাধ্যমে একজন প্রধানমন্ত্রী অনুপযুক্ত আচরণ দেখিয়েছেন। পরে অবশ্য এই ঘটনায় ক্ষমা চেয়েছেন সানা মারিন। ৭৪ বছর বয়সী হিলারি ক্লিনটন ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। হিলারি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী। সূত্র: এনডিটিভি
অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে ৫০ শ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফ্লোরেস অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। সোমবার আঘাত হানা ভূমিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited