চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

দুবাইয়ে মুকেশ আম্বানির ছেলের ৬৪০ কোটি রুপির বিলাসবহুল বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৪:৪৫ পিএম, ২০২২-০৮-২৮

দুবাইয়ে মুকেশ আম্বানির ছেলের ৬৪০ কোটি রুপির বিলাসবহুল বাড়ি

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি। পারিবারিক সূত্রে তার সন্তানরা বিলাসবহুল জীবন-যাপন করছেন। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির একটি বাড়ির খবর নিয়ে চলছে আলোচনা।

৬৪০ কোটি রুপি দিয়ে দুবাইয়ে বিলাসবহুল বাড়ি কিনেছেন অনন্ত আম্বানি। চলতি বছরের শুরুর দিকে দুবাইয়ের ব্যয়বহুল পাম জুমেইরাহতে ওই বাড়িটি কেনেন তিনি।

পাম জুমেইরাহ হলো দুবাইয়ের উত্তর দিকের একটি দ্বীপ। বহু তারকার বাড়ি আছে সেখানে। অনন্তের নতুন বাড়িও সেখানে। তার নতুন প্রতিবেশীদের মধ্যে রয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান, ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম এবং তার স্ত্রী ভিক্টোরিয়া।

অনন্তের নতুন বাড়িটি কেমন?
শোনা যাচ্ছে, সমুদ্রের ধারে অবস্থিত এই বাড়িটি দুবাইয়ের সবচেয়ে দামি নির্মাণের মধ্যে একটি। ওই বাড়িতে ১০টি শোবার ঘর, একটি স্পা এবং দুটি সুইমিং পুল রয়েছে। এর মধ্যে একটি খোলা আকাশের নিচে এবং অন্যটি বাড়ির ভেতরেই অবস্থিত।

আগে দুবাইয়ে বাড়ি কেনা সহজ ছিল না। সম্পত্তির মালিকানা নেওয়ার ক্ষেত্রে বিদেশিদের ওপর ছিল সরকারের কিছু নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞা শিথিল হয়েছে কারও কারও ক্ষেত্রে। যে সকল ভারতীয় নাগরিকের ‘গোল্ডেন ভিসা’ আছে এবার তাদের মধ্যে দুবাইয়ে বিলাসবহুল বাড়ি কেনার প্রবণতাও বাড়ছে।

আম্বানির পরিবার ইতোমধ্যেই বিদেশের মাটিতে একাধিক বিলাসবহুল সম্পত্তির অধিকারী। মুকেশ আম্বানি কিছুদিন আগেই ইংল্যান্ডে প্রায় ৬৩০ কোটির একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন। মুকেশকন্যা ইশাও নিউ ইয়র্কে একটি বাড়ি কেনার পরিকল্পনা করছেন।

দুবাইয়ের এই সম্পত্তি কেনার বিষয়ে রিল্যায়েন্স কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। একটি সূত্রের খবর অনুযায়ী, এই বাড়ির মালিকানা সরাসরি অনন্তের হাতে থাকবে না। আম্বানি পরিবারের দীর্ঘদিনের সহযোগী এবং রিলায়্যান্স গোষ্ঠীর কর্পোরেট বিষয়ক ডিরেক্টর পরিমল নাথানি বাড়িটি রক্ষণাবেক্ষণ করবেন।

রিটেলেড নিউজ

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত


আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত


উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : ​কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত


রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত


গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর