শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:৪০ এএম, ২০২২-০৮-২০
ইউরোপে গ্যাস সরবরাহের প্রধান পাইপলাইন ফের বন্ধ রাখতে যাচ্ছে রাশিয়া। দেশটির জ্বালানি সংস্থা গ্যাজপ্রোম জানিয়েছে, নড স্ট্রিম-১ পাইপ লাইনটি নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে চলতি মাসের শেষের দিকে তিন দিন বন্ধ থাকবে।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার অনির্ধারিত রক্ষণাবেক্ষণের আদেশের ফলে ইউরোপে এরই মধ্যে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। আকাশচুম্বী হয়েছে মূল্যস্ফীতি। এমন পরিস্থিতিতে অঞ্চলটিতে অর্থনৈতিক মন্দার ঝুঁকি তৈরি হয়েছে। বাল্টিক সাগরের তলদেশ স্থাপনা করা নর্ড স্ট্রিম পাইপ লাইনের মাধ্যমে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস যায়। সেখান থেকে পুরো ইউরোপে সরবরাহ করা হয়।
শুক্রবার (১৯ আগস্ট) অনলাইনে পোস্ট করা একটি বিবৃতিতে গ্যাজপ্রোম জানিয়েছে, পাইপলাইন বরাবর একটি মূল কম্প্রেসার স্টেশনে একমাত্র সচল টারবাইনের রক্ষণাবেক্ষণের জন্য লাইনটি ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
বর্তমানে পাইপলাইনটি দিয়ে সক্ষমতার এক-পঞ্চমাংশ গ্যাস সরবরাহ করছে রাশিয়া। এর আগেও নিয়মিত কাজের জন্য এটির কার্যক্রম বন্ধ রাখে পুতিন প্রশাসন। রাশিয়া শুরু থেকেই পাইপলাইনটির মাধ্যমে কম গ্যাস সরবরাহের জন্য প্রযুক্তিগত সমস্যার কথা জানিয়ে আসছে। তবে জার্মানি বলছে ইউক্রেনের সংঘাতকে কেন্দ্র করে রাশিয়া অনিশ্চয়তা তৈরি করতে চায়।
অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে ৫০ শ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফ্লোরেস অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। সোমবার আঘাত হানা ভূমিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited