শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:২৮ এএম, ২০২২-০৮-২০
হামলায় ফের রক্তাক্ত সোমালিয়ার রাজধানী মোগাদিসু। শুক্রবার (১৯ আগস্ট) রাতে শহরটির একটি হোটেলে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব। এই ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। এরই মধ্যে হামলার দায়ও স্বীকার করেছে পশ্চিম আফ্রিকায় আল-কায়দার হয়ে কাজ করা সংগঠনটি। ঘটনাটির তীব্র নিন্দা করেছেন সোমালিয়ার রাষ্ট্রপতি হাসান শেখ মহামুদ।
জানা গেছে, সোমালিয়ার রাজধানী মোগাদিসুর অদূরে অবস্থিত অভিজাত হায়াত হোটেলে হামলা চালায় গোষ্ঠীটি। একটি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হোটেল ঢুকে আত্মঘাতী হামলা করে তারা। এর ফলে এখন পর্যন্ত কমপক্ষে আটজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
সোমালি পুলিশের মেজর হাসান দাহির সিএনএনকে জানিয়েছেন, গোষ্ঠীটির সঙ্গে এখনো নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই চলছে। হামলায় মোগাদিশুর গোয়েন্দা প্রধান মূহদিন মহামেদও আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে গত রোববার সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় আল শাবাবের ১৩ জন সদস্য নিহত হয়। সেই আক্রমণের বদলা নিতেই মোগাদিশুর হোটেলে হামলা চালিয়েছে সংগঠনটি বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ। ইসলামিক সংগঠন আল শাবাবকে রুখতে স্থানীয় সরকারের আবেদনে গত মে মাসে সোমালিয়ায় সেনা পাঠান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited