শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:২৫ পিএম, ২০২২-০৮-১৬
ভারতের আপত্তি সত্ত্বেও শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে নোঙর করলো চীনের বিতর্কিত একটি জাহাজ। মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে জাহাজটি পৌঁছে যায় কলম্বোর বন্দরে বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, দ্য ইউয়ান ওয়াং ৫ নামের ওই চীনা জাহাজ গবেষণা ও জরিপ করার কাজে নিয়োজিত।
শ্রীলঙ্কায় চীনের এই জাহাজের প্রবেশ নিয়ে ভারত উদ্বেগ জানিয়ে আসছিল। এ নিয়ে কলম্বোর কাছে অভিযোগও দেয় রাজধানী দিল্লি। কিন্তু দিল্লির উদ্বেগ সত্ত্বেও জাহাজটি শ্রীলঙ্কায় প্রবেশের অনুমতি দেয় দেশটির নতুন সরকার। গত শনিবার কলম্বোর পক্ষ থেকে এ অনুমতি দেওয়া হয়।
দিল্লির উদ্বেগ হচ্ছে, জাহাজটি দিয়ে তাদের সামরিক অবকাঠামোতে নজরদারি চালাবে চীন। তবে ভারত এই দাবি প্রত্যাখ্যান করেছে যে তারা জাহাজটি সরিয়ে নেওয়ার জন্য শ্রীলঙ্কার ওপর চাপ সৃষ্টি করেছে।
১১২ কোটি মার্কিন ডলারের বিনিময়ে শ্রীলঙ্কা চীনের কাছে ৯৯ বছরের জন্য হামবানটোটা গভীর সমুদ্রবন্দর লিজ দিয়েছে। বন্দরটি নির্মাণ করার জন্য চীনা একটি কোম্পানিকে ১৪০ কোটি ডলারের কিছু কম পরিশোধ করতে হয়েছিল শ্রীলঙ্কার সরকারকে। ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার পরপরই বন্দরটি লিজ দিয়ে দেয় শ্রীলঙ্কা।
নিরাপত্তা বিশ্লেষকরা ইউয়ান ওয়াং ৫ কে চীনের সর্বশেষ প্রজন্মের স্পেস-ট্র্যাকিং জাহাজগুলোর মধ্যে একটি হিসেবে বর্ণনা করেছেন, যা স্যাটেলাইট, রকেট এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করতে ব্যবহৃত হয়।
এদিকে, পেন্টাগনের দাবি, এই জাহাজের কৌশলগত জায়গাগুলো চীনের লিবারেশন আর্মির দ্বারা পরিচালিত হয়।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited