চট্টগ্রাম   বুধবার, ১৯ আগস্ট ২০২৬  

শিরোনাম

তাইওয়ানের ৭ কর্মকর্তার ওপর চীনের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক    |    ১২:১৪ পিএম, ২০২২-০৮-১৬

তাইওয়ানের ৭ কর্মকর্তার ওপর চীনের নিষেধাজ্ঞা

তাইওয়ানের স্বাধীনতা চাওয়ার বিষয়টিকে সমর্থন করায় দ্বীপটির সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। মঙ্গলবার (১৬ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন চলতি মাসের শুরুতে। এরপরই এই নিষেধাজ্ঞা এলো। চীন বলছে, তারা ভুল বার্তা পাঠিয়েছিলেন। গণতান্ত্রিকভাবে স্বশাসিত তাইওয়ান চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে আসছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের তাইওয়ানবিষয়ক কার্যালয় কর্তৃক নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিদের মধ্যে ওয়াশিংটনে তাইওয়ানের রাষ্ট্রদূত সিয়াও বি-খিম এবং তাইওয়ানের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব ওয়েলিংটন কুও রয়েছেন। তাইওয়ানের ক্ষমতাসীন দল ও ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির নেতারাও নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। এ ছাড়া তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেং-চাং, পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ এবং পার্লামেন্টের স্পিকার ইউ সি-কুনও আগে থেকেই ছিলেন নিষেধাজ্ঞার তালিকায়।

তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের একজন মুখপাত্র বলেছেন যে, যারা নিষেধাজ্ঞায় পড়েছেন তারা চীন, হংকং এবং ম্যাকাও যেতে পারবেন না। তাদের সঙ্গে সম্পর্কিত সংস্থা এবং বিনিয়োগকারীদেরও চীনে ব্যবসার অনুমতি দেবে না।

চীনের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ান সফর করেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। বুধবার (৩ আগস্ট) তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করেন ন্যান্সি পেলোসি।

এসময় তিনি বলেন, ‘বন্ধুত্বের খাতিরে আমরা তাইওয়ানে এসেছি’। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠাই তার লক্ষ্য। তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তিনি ওয়াশিংটনের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখারও কথা জানান।

রিটেলেড নিউজ

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত

দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় আফগানিস্তানের খোস্তে ৫০ শয্যার নতুন হাসপাতাল চালু, বিনামূল্যে অর্ধেক স্বাস্থ্যসেবা

দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় আফগানিস্তানের খোস্তে ৫০ শয্যার নতুন হাসপাতাল চালু, বিনামূল্যে অর্ধেক স্বাস্থ্যসেবা

আন্তর্জাতিক ডেস্ক : দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে ৫০ শ...বিস্তারিত

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, প্রাণহানি বেড়ে ৫৩

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, প্রাণহানি বেড়ে ৫৩

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফ্লোরেস অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। সোমবার আঘাত হানা ভূমিক...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত

সর্বশেষ খবর