শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:২০ এএম, ২০২২-০৮-১৪
জেরুজালেমের বিভিন্ন স্থানে বন্দুকধারীর হামলায় অন্তত ৮ জন আহত হয়েছে। ইসরায়েলের কর্মকর্তারা এমনটাই দাবি করেছেন। জরুরি সার্ভিস বিভাগের এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় শনিবার (১৩ আগস্ট) ১ টা ২৪ মিনিটে ঐতিহাসিক ওয়েস্টার্ন ওয়ালের নিকটে একটি বাস ও একটি কার পার্কিংয়ের এলাকায় ফাঁকা গুলি ছোড়া হয়।
হামলাকারীদের ধরতে অভিযানে নেমেছে ইসরায়েলি পুলিশ। পুলিশের এক মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এটি সন্ত্রাসী হামলা বলে ধারণা করছেন তারা। অ্যাম্বুলেন্স সার্ভিস কর্তৃপক্ষ বলছে, বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে দুইজনের অবস্থা গুরুতর। ভুক্তভোগীদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী।
তবে হামলায় কয়জন জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে হিব্রু গণমাধ্যম বলছে, দুই সন্দেহভাজনকারীকে খুঁজছে পুলিশ। ভিডিও ফুটেজে দেখা গেছে যে, ওয়েস্টার্ন ওয়ালের আশপাশে বহু সশস্ত্র পুলিশ উপস্থিত রয়েছে।
ওয়েস্টার্ন ওয়াল হলো ইহুদি ধর্মের পবিত্র স্থানগুলোর মধ্যে একটি এবং হাজার হাজার উপাসক প্রতি বছর প্রার্থনা করার জন্য এই স্থানে তীর্থযাত্রায় যান। এ হামলার ঘটনার কথা জানা গেলো যখন এক সপ্তাহ আগে গাজায় ফিলিস্তিনিদের টার্গেট করে অভিযান চালায় ইসরায়েল। সেসময় ইসরায়েলের হামলায় নিহত হন অন্তত ৪৪ জন। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের সঙ্গে ইসরায়েলের তিন দিন ধরে সংঘর্ষ হয়। পরে যুদ্ধবিরতি ঘোষণা করে দু’পক্ষই।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited