শিরোনাম
আমাদের ডেস্ক : | ১১:৪০ এএম, ২০২২-০৮-০১
চট্টগ্রামে শিশুদের করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে ফাইজারের টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন অফিস। এরইমধ্যে রোববার (৩১ জুলাই) সকালে ফ্রিজার ভ্যানে করে দেড় লাখ পেডিয়াট্রিক ডোজ টিকা চট্টগ্রাম এসে পৌঁছেছে। প্রথম চালান হিসেবে দেড় লাখ ডোজ টিকা আসলেও পরবর্তী ধাপে আরও টিকা আসবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন।
সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, বয়স্কদের পর এবার ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ। তারই অংশ হিসেবে এরইমধ্যে চট্টগ্রামে দেড় লাখ ডোজের প্রথম চালান এসে গেছে। এসব টিকা বিশেষভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, যেহেতু শিশুদের টিকা দেওয়ার বিষয়টি স্পর্শকাতর, সেহেতু শিশুদের টিকাদান কার্যক্রম শুরুর আগে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিতে হবে। এরইমধ্যে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এসব টিকা দেওয়া হবে। করোনা থেকে সুরক্ষায় শিশুদের দুই ডোজ করে টিকা দেওয়া হবে বলে জানান সিভিল সার্জন।
তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের তালিকা তৈরি হচ্ছে। শুরুতে স্কুলে টিকা দেওয়া হবে। আর যারা স্কুলে যায় না, তাদের জন্য ক্যাম্পেইন করে টিকা দেওয়া হবে।
কক্সবাজার শহর প্রতিনিধি: : হাসিনুর রহমান সানি : খাদ্যে ভেজাল রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে শনিবার (১৪ নভেম্বর) পরিচà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : পার্বত্য তিন জেলায় স্থানীয় উপজাতি’র তিন সন্ত্রাসী সংগঠন বছরে ৬১০ কোটি টাকারও বেশি চাঁদা আদায় করà...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : নুরুল আবছার : আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলà...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : ইউসুফ নুর: কক্সবাজারের উখিয়ার ছোট ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে জ্বলে ওঠা আগুনের ঘটনায় নà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নে মাতামুহুরী নদীর ওপর নবনির্মিত রেল সেতুর বিকল্প পথেà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্র আবারও সক্রিয় হয়ে ওঠার অভিযোগ পাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited