চট্টগ্রাম   বুধবার, ১৯ আগস্ট ২০২৬  

শিরোনাম

ডনবাসে রাশিয়ার হামলায় দুই মার্কিন নাগরিক নিহত 

আন্তর্জাতিক ডেস্ক    |    ১০:০৭ এএম, ২০২২-০৭-২৪

ডনবাসে রাশিয়ার হামলায় দুই মার্কিন নাগরিক নিহত 

ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। সম্প্রতি ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনবাসে রাশিয়ার হামলায় দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার খবর জানা গেলো। শনিবার (২৩ জুলাই) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, মার্কিন প্রশাসন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং ‘সকল সম্ভাব্য কনস্যুলার সহায়তা’ প্রদান করছে। তবে ঘটনার বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান এই কর্মকর্তা।

ইউক্রেন প্রায় পাঁচ মাস ধরে রাশিয়ার দ্বারা অবরোধের মধ্যে রয়েছে। এটিকে মস্কো ইউক্রেনকে নিরস্ত্র করতে ও পশ্চিমাদের দ্বারা উস্কে দেওয়া রুশ-বিরোধী জাতীয়তাবাদ থেকে মুক্তি দেওয়ার জন্য একটি ‘বিশেষ সামরিক অভিযান’ বলে অভিহিত করা হচ্ছে। কিয়েভ ও পশ্চিমারা বলছে, রাশিয়া বিনা প্ররোচনায় যুদ্ধ শুরু করেছে।

বেশ কয়েকজন আমেরিকান ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে লড়াই করতে স্বেচ্ছায় কাজ করছে। এর আগে একজন মার্কিন নাগরিক গত মে মাসে যুদ্ধে নিহত হন। এদিকে, ইউক্রেনের ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কৃষ্ণ সাগরের বন্দরগুলোতে পুনরায় শস্য রপ্তানি চালু করার জন্য রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চুক্তি স্বাক্ষরের একদিন পরেই এ হামলা চালানো হলো। ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, শত্রুরা (রুশ সেনারা) কালিবর ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ওডেসার বাণিজ্যিক বন্দরে হামলা চালিয়েছে। তবে বিমান প্রতিরক্ষা বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। অপরদিকে, ইউক্রেনকে আরও ২৭ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে উন্নত প্রযুক্তির ড্রোনও রয়েছে। হোয়াইট হাউজ জানিয়েছে, ওয়াশিংটন যুদ্ধবিমান পাঠানোর বিষয়ে প্রাথমিক কাজ করছে।

এখন পর্যন্ত ইউক্রেনের ৮২০ কোটি ডলার নিরাপত্তা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ জানিয়েছে, নতুন করে তারা ইউক্রেনকে আরও ২৭ কোটি ডলারের বাড়তি সামরিক সহায়তা পাঠাচ্ছে। এতে মধ্যম পাল্লার রকেট সিস্টেম এবং ট্যাক্টিক্যাল ড্রোন অন্তর্ভুক্ত থাকবে।

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনের জন্য সম্প্রতি চার হাজার কোটি ডলারের অর্থনৈতিক এবং নিরাপত্তা সহায়তা প্যাকেজ ঘোষণা করে। তবে রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা যেসব দেশ ইউক্রেনে অস্ত্র পাঠাবে সেগুলো রাশিয়ার সৈন্যদের জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। মস্কো আরও জানিয়েছে, পশ্চিমা অস্ত্রের চালান হবে তাদের প্রধান লক্ষ্যবস্তু।

রিটেলেড নিউজ

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত


রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত


৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত


তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত


দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় আফগানিস্তানের খোস্তে ৫০ শয্যার নতুন হাসপাতাল চালু, বিনামূল্যে অর্ধেক স্বাস্থ্যসেবা

দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় আফগানিস্তানের খোস্তে ৫০ শয্যার নতুন হাসপাতাল চালু, বিনামূল্যে অর্ধেক স্বাস্থ্যসেবা

আন্তর্জাতিক ডেস্ক : দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে ৫০ শ...বিস্তারিত


আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, প্রাণহানি বেড়ে ৫৩

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, প্রাণহানি বেড়ে ৫৩

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফ্লোরেস অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। সোমবার আঘাত হানা ভূমিক...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর