শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:৫৭ এএম, ২০২২-০৭-২১
কিয়েভকে পশ্চিমা দেশগুলোর অবিরাম সমরাস্ত্র সরবরাহের কারণে রাশিয়ার সামরিক লক্ষ্য এখন আর দোনবাস অঞ্চলে সীমাবদ্ধ নেই বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নোভস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, ইউক্রেনের প্রতি পশ্চিমা দেশগুলোর সমরাস্ত্র সরবরাহের কারণে ক্রেমলিনের হিসাব-নিকাশ পাল্টে গেছে।
ল্যাভরভ বলেন, পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে আরও বেশি সমরাস্ত্র সরবরাহ করার মাধ্যম পরিস্থিতি বেশি ঘোলাটে করে ফেলতে চায়, তাহলে রাশিয়ার লক্ষ্যমাত্রা বর্তমান সীমারেখাও অতিক্রম করে যাবে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত মার্চ মাসে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর মস্কো ভৌগোলিক লক্ষ্যমাত্রা পুনর্বিবেচনা করে। তবে ওই আলোচনায় ইউক্রেন আন্তরিকতা দেখালে রাশিয়া এপ্রিলের মাঝামাঝি সময়ে সামরিক অভিযান বন্ধ করে দিত। কারণ, তখন রাশিয়ার একমাত্র লক্ষ্য ছিল দোনেস্ক ও লুহানস্ক নিয়ে গঠিত অঞ্চল দোনবাস।
ল্যাভরভ আরও বলেন, কিন্তু এখন দোনেস্ক ও লুহানস্ক ছাড়াও আরও বেশ কিছু অঞ্চলকে লক্ষ্যবস্তুর মধ্যে নিয়ে আসা হয়েছে। এসব অঞ্চলের মধ্যে রয়েছে খেরসন ও জাপোরিঝা।
ইউক্রেনকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার প্রতিবাদে রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে। রুশ সেনাবাহিনী এরইমধ্যে গোটা দোনবাস এলাকার ওপর প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited