শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৫:৪৬ পিএম, ২০২২-০৭-২০
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, পশ্চিমাবিশ্বকে অবশ্যই রাশিয়ার খাদ্য শস্য রপ্তানির ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে।
ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের সাথে আলোচনার পর তেহরানে পুতিন সাংবাদিকদের বলেন, ‘আমরা ইউক্রেনের খাদ্য শস্য রপ্তানি সহজ করবো। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তবে এক্ষেত্রে রাশিয়ার খাদ্য শস্য রপ্তানির জন্য আকাশ পথে সরবরাহ সংশ্লিষ্ট সকল নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।’
ইউক্রেনে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের কারণে গম ও অন্য খাদ্য শস্যের বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক দেশগুলোর অন্যতম দেশ ইউক্রেনের সরবরাহ বাধাগ্রস্ত হয়। এতে বৈশ্বিক খাদ্য ঘাটতির আশংকা ছড়িয়ে পড়ে। পুতিন বলেন, ‘আপনারা জানেন আমেরিকানরা বিশ্ব বাজারে রাশিয়ার সার সরবরাহের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। আর এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া অপরিহার্য ছিল।’ তিনি আরও বলেন, ‘যদি তারা আন্তরিকভাবে আন্তর্জাতিক খাদ্য পণ্যের বাজারের উন্নতি দেখতে চায়, তাহলে আমি আশা করি রপ্তানির ক্ষেত্রে রাশিয়ার খাদ্য শস্য সরবরাহ নিয়ে একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে।’ এদিকে জাতিসংঘ বলেছে, এ যুদ্ধের কারণে আফ্রিকার দেশগুলো ‘নজিরবিহীন’ সংকটের মুখে পড়েছে।
খবর এএফপি’র।
অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে ৫০ শ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফ্লোরেস অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। সোমবার আঘাত হানা ভূমিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited