চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

সংসার চালাতে দেহ ব্যবসায় নামছেন শ্রীলঙ্কার মহিলারা!

আন্তর্জাতিক ডেস্ক    |    ০১:২৫ পিএম, ২০২২-০৭-২০

সংসার চালাতে দেহ ব্যবসায় নামছেন শ্রীলঙ্কার মহিলারা!

সংসার চালাতে দেহ ব্যবসায় নামছেন শ্রীলঙ্কার (Sri Lanka) মহিলারা। রাজধানী কলম্বোয় (Colombo) ছাতার মতো গজিয়ে উঠছে নিষিদ্ধপল্লি। মাস কয়েক আগেও যেখানে আয়ুর্বেদিক স্পা চলত, এখন সেই ঘরগুলিতে বসছে মধুচক্র। শ্রীলঙ্কার চরম আর্থিক সংকটে পরিবারকে বাঁচাতে নিষিদ্ধ এই পেশাকেই আঁকড়ে ধরছেন মহিলারা। শুধু টাকা নয়, প্রয়োজনীয় সামগ্রী, ওষুধ কিনতে শরীর বিক্রি করছেন তাঁরা।
চরম অর্থনৈতিক বিপর্যয়ের মুখে শ্রীলঙ্কা। ধুঁকছে দ্বীপরাষ্ট্রের অর্থনীতি। এমন পরিস্থিতিতে কাজ হারানোর মুখে হাজার হাজার বয়নশিল্পীরা। যাদের অধিকাংশই মহিলা। পরিবারের খরচ চালাতে, সন্তানদের লালন পালন করতে বেছে নিচ্ছেন অন্য পেশা। বাধ্য হয়ে নাম লেখাচ্ছেন দেহ ব্যবসায়। স্থানীয় সংবাদমাধ্যমের একাধিক রিপোর্ট বলছে, শ্রীলঙ্কার মুদির দোকান থেকে সাধারণ সামগ্রী কিনতে ‘যৌনদাসী’ হিসেবে তুলে ধরছেন মহিলারা। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে শরীর বিক্রি করছেন তাঁরা। 
পরিসংখ্যান বলছে, গত কয়েক মাসের সংকটে জৌলুস হারিয়েছে শ্রীলঙ্কার বস্ত্রশিল্প। অধিকাংশ বরাত চলে গিয়েছে ভারত কিংবা বাংলাদেশের ব্যবসায়ীদের হাতে। রাজনৈতিক টালমাটালের মধ্যে দ্বীপরাষ্ট্রের সঙ্গে ব্যবসার সম্পর্ক রাখতে ভরসা পাচ্ছেন না বিদেশিরা। ফলে শীঘ্রই বস্ত্রশিল্পে বড়সড় ছাঁটাই শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা কর্মী জানাচ্ছেন, “বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত থাকলে মাসে ২৮ হাজার বেতন পাই। সর্বোচ্চ ৩৫ হাজার টাকা বেতন পেতাম। কিন্তু দেহব্যবসায় প্রতিদিন গড়ে ১৫ হাজার টাকা আয় করি। অনেকেই আমার সঙ্গে হয়তো একমত নাও হতে পারেন।” তিনি আরও বলছেন, “পরিবার চালাতে বিকল্প পেশা খোঁজা ছাড়া আর উপায় ছিল না। দোকান থেকে জিনিস কিনতে গেলে বহু মহিলাকে সঙ্গমে বাধ্য করা হচ্ছে। তাই এই দুর্বলতাকেই আমরা হাতিয়ার হিসেবে ব্যবহার করছি।”
গোতাবায়া সরে যাওয়ার পরে শ্রীলঙ্কার কার্যকরী প্রেসিডেন্ট হয়েছেন রনিল বিক্রমসিংহে। সেদেশের আইন মেনেই তিনি আপাতত এই পদে রয়েছেন। উল্লেখ্য, কয়েক দিন আগে প্রবল বিক্ষোভের মুখে পড়ে তিনিও ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাঁকেই নিতে হতে হয়েছে প্রেসিডেন্টের দায়িত্ব।
– সংবাদ প্রতিদিন

রিটেলেড নিউজ

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত


আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত


উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : ​কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত


রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত


গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর