শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০১:৪৪ পিএম, ২০২২-০৬-০৫
কলম্বিয়ার একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় ৯ শ্রমিক নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন আরও ৬ জন। ন্যাশনাল মাইনিং এজেন্সি (এএনএম) এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরাঞ্চলীয় এল জুলিয়া শহরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্যাস লাইন থেকে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে সেখানকার একটি টানেল ধসে পড়ে এবং বেশ কয়েকজন খনি শ্রমিক আটকা পড়েন।
গত সোমবারের ওই দুর্ঘটনার পর প্রায় ছয়দিন ধরে ওই খনিতে আটকা ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। পরবর্তীতে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। সেখানে উদ্ধারকাজ চলমান ছিল। খনিতে আটকা পড়া শ্রমিকদের স্বজনরা দিনের পর দিন অপেক্ষা করেছেন যে, তাদের কোনো খোঁজ পাওয়া যায় কি না।
তবে ভারি বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যহত হয়েছে এবং অনেক সময় লেগে গেছে। এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় ৭০ জন উদ্ধারকর্মী এখনও কাজ করে যাচ্ছেন। যারা এখনও আটকা পড়ে আছেন তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে ৫০ শ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফ্লোরেস অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। সোমবার আঘাত হানা ভূমিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited