শিরোনাম
রামু প্রতিনিধি :: | ০৩:০৩ পিএম, ২০২২-০৫-২৫
কক্সবাজারের রামুতে পিকআপের তেলের ট্যাংকে অভিনব কায়দায় রাখা ৩৯ হাজার পিস ইয়াবা জব্দ করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় পিকআপচালক জহিরক (৩০) আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) রাত ১১টার দিকে রামু-মরিচা সড়কে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক জহির চট্টগ্রামের লোহাগাড়ার কাউয়ারখিল গুইয়াপাড়ার আব্দুস সালামের ছেলে।
কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রামু-মরিচা সড়কের খুনিয়াপালং এলাকায় চেকপোস্ট বসায় ডিবি পুলিশ। মঙ্গলবার (২৪ মে) রাত ১১টার দিকে একটি পিকআপের গতিরোধ করা হয়। পিকাপচালক জহিরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তিনি গাড়ির তেলের ট্যাংকে ইয়াবা থাকার কথা স্বীকার করেন।
ওসি আরও বলেন, গাড়িটি রামু বাইপাস এলাকায় এনে স্থানীয় একটি ওয়ার্কসপের মেকানিকের সহায়তায় তেলের ট্যাংক খুলে রাত ১টার দিকে ইয়াবা ভর্তি ৬০টি সরিষার তেলের বোতল বের করা হয়। যাতে ৩৯ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবাসহ মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। এ মাদক পাচার চক্রে জড়িত অন্যদেরও আটকে অভিযান অব্যাহত আছে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : টেকনাফ সদরের ডেইল পাড়া এলাকার বাসিন্দা এবং আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ মাদ্রাসার ছাত্র, হাফেজ আর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited