চট্টগ্রাম   বুধবার, ১৯ আগস্ট ২০২৬  

শিরোনাম

টেক্সাসে স্কুলে বন্দুকধারীর গুলিতে শিশুসহ ২১জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক    |    ১২:৪৯ পিএম, ২০২২-০৫-২৫

টেক্সাসে স্কুলে বন্দুকধারীর গুলিতে শিশুসহ ২১জন নিহত

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে এক টিনেজ বন্দুকধারীর গুলিতে মঙ্গলবার অন্তত ১৯ শিশু শিক্ষার্থী এবং অপর ২ জন প্রাপ্তবয়স্কসহ ২১ জন নিহত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রেসিডেন্ট জো বাইডেন বন্দুকের অধিকারের পক্ষে থাকা গানলবির (রাজনীতিবিদদের) নিন্দা করেন এবং স্কুলে বন্দুক হামলা চালানো চক্রের অবসানের অঙ্গীকার ব্যক্ত করেন। মেক্সিকো সীমান্ত থেকে প্রায় এক ঘন্টার দূরত্বে উভালদে’র একটি ছোট কমিউনিটির এই স্কুল এ বছরের সবচেয়ে প্রাণঘাতি এবং সর্বশেষ হামলার শিকার হয়েছে।

বাইডেন আবেগ আক্রান্ত কন্ঠে বলেন, ‘এটি প্রতিটি পিতামাতার জন্য, দেশের প্রতিটি নাগরিকের জন্য বেদনাদায়ক ঘটনায় পরিণত হয়েছে।’  তিনি বলেন, ‘এখনই সময় যারা কমনসেন্স বন্দুক আইনে বাধা দেয় বা বিলম্ব করে অথবা আইনটির অনুমোদন আটকে দেয়, তাদের জানানো দরকার যে আমরা এটা ভুলে যাবো না।’ টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এর আগে এক সংবাদ সম্মেলনে বলেছেন, সন্দেহভাজন হামলাকারী ১৮ বছর বয়সী সালভাদোর রামোস স্থানীয় বাসিন্দা এবং যুক্তরাষ্ট্রের নাগরিক। 

অ্যাবট বলেন, ‘সালভাদোর রামোস এলোপাথাড়ি গুলি চালিয়ে এই ভয়ংকর ও নির্মম হত্যাকান্ড ঘটায়।’ টেক্সাসের জন নিরাপত্তা বিভাগের কর্মকর্তা সিএনএন’কে বলেছেন, ধারণা করা হচ্ছে দুপুরের দিকে রব স্কুলে যাওয়ার আগে সে তার দাদীকে গুলি করে হত্যা করে তার গাড়িটি রেখে দিয়ে একটি হ্যান্ডগান এবং একটি রাইফেল নিয়ে বুলেটপ্রুফ জ্যাকেট পড়ে স্কুলে প্রবেশ করে। নিরাপত্তা কর্মকর্তাদের পাল্টা গুলিতে বন্দুক হামলাকারী রামোস নিহত হয়েছে। 

কর্মকর্তারা জানান, এই হামলায় পরে আরো দুই প্রাপ্ত বয়স্ক লোক নিহত হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, পার্ক করা গাড়ি ও ইয়েলো বাসে করে পুলিশ পাহারায় বাচ্চাদের ছোট ছোট দলকে পুলিশ হাত ধরে সরিয়ে নেয়া হচ্ছে। এই শিক্ষার্থীদের বয়স ৭ থেকে ১০ বছর। ২০১২ সালে কানেকটিকাটের সান্ডি হুক স্কুল হত্যাকান্ডের পর এটি সবচেয়ে ভয়ংকর হামলা। সান্ডি হুকে হামলায় ২০ শিশু এবং ৬ জন কর্মী নিহত হয়। 

রিটেলেড নিউজ

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত

দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় আফগানিস্তানের খোস্তে ৫০ শয্যার নতুন হাসপাতাল চালু, বিনামূল্যে অর্ধেক স্বাস্থ্যসেবা

দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় আফগানিস্তানের খোস্তে ৫০ শয্যার নতুন হাসপাতাল চালু, বিনামূল্যে অর্ধেক স্বাস্থ্যসেবা

আন্তর্জাতিক ডেস্ক : দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে ৫০ শ...বিস্তারিত

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, প্রাণহানি বেড়ে ৫৩

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, প্রাণহানি বেড়ে ৫৩

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফ্লোরেস অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। সোমবার আঘাত হানা ভূমিক...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত

সর্বশেষ খবর