চট্টগ্রাম   বুধবার, ১৯ আগস্ট ২০২৬  

শিরোনাম

থাইল্যান্ডে দুইদিনের সফরে জুনায়েদ আহমেদ পলক : প্রতিমন্ত্রী

ঢাকা অফিস ::    |    ১২:২১ পিএম, ২০২২-০৫-২৫

থাইল্যান্ডে দুইদিনের সফরে জুনায়েদ আহমেদ পলক : প্রতিমন্ত্রী

তথ্য ও যোগাযোগ (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক দুইদিনের দ্বিপাক্ষিক সফরে থাইল্যান্ডে রয়েছেন।  
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মঙ্গলবার (২৪-মে) সফরের দ্বিতীয় দিন সকালে তিনি ব্যাংককে অবস্থিত ইউনেসকেপ এর সদর দপ্তরে এক্সিকিউটিভ সেক্রেটারী এই ই  মিজ আরমিদা সালসিয়াহ আলিসজাবানা-এর সাথে বৈঠক করেন।
বৈঠকে প্রতিমন্ত্রী তথ্য প্রযুক্তি ক্ষেত্রে গত ১৩ বছরে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ ও অর্জনসমূহ তুলে ধরেন । যুব সম্প্রদায় এবং নারী জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে তার মন্ত্রণালয়ের নানা প্রকল্প ও এর অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করেন।  এরপর ইউনেসকেপ ও আইসিটি ডিভিশনের বাংলাদেশ স্টার্টআপ ইকোসিস্টেম অ্যাসেসমেন্ট রিপোর্ট এর মোড়ক উন্মোচন করেন। এ রিপোর্টে বাংলাদেশের স্টার্টআপ ব্যবসার বিভিন্ন দিক সমূহ নিয়ে একটি গবেষণা পরিচালিত হয়। বৈঠক সমূহে থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এদিকে সফরের প্রথম দিন সকালে তিনি থাইল্যান্ডের ডিজিটাল ইকনোমি ও সোসাইটি মন্ত্রণালয়ের মন্ত্রী চাইয়ুথ নাকামানিউসরন (ঈযধরঁিঃ ঞযধহধশধসধহঁংড়ৎহ) এর সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পরে আসিয়ানের অন্যতম সদস্য রাষ্ট্র থাইল্যান্ড কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি জানানোয় থাইল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি । তিনি বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে সুবর্ণ জয়ন্তী উদযাপনে দুই দেশের আইসিটি খাতে সহযোগিতা আরও বৃদ্ধির জন্য থাই মন্ত্রীকে আহবান জানান । প্রতিমন্ত্রী বর্তমান সরকারের রূপকল্প ২০৪১ বিষয়ে থাই মন্ত্রীর কাছে তুলে ধরেন এবং দুই বাংলাদেশের সাথে তথ্য প্রযুক্তি খাতে থাই বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বিমসটেক সদস্যভুক্ত রাষ্ট্র সমূহের মধ্যে অভিন্ন তথ্য সুরক্ষা বিধি তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী থাই মন্ত্রীকে আগামী ডিসেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠেয় ডিজিটাল ওয়ার্ল্ড-এ অংশগ্রণের জন্য আমন্ত্রণ জানান।
পরে প্রতিমন্ত্রী এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (এআইটি)-এর  প্রেসিডেন্ট উৎ  ইডেন উডস-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এআইটি প্রেসিডেন্ট তার প্রতিষ্ঠান সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন এবং এআইটি-তে অধ্যয়নরত বাংলাদেশি গ্রাজুয়েটদের ভূয়সী প্রশংসা করেন ।

প্রতিমন্ত্রী এআইটি-র সাথে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতা আরও বৃদ্ধির প্রতি জোর দেন। তিনি আইসিটির বিভিন্ন ক্ষেত্রে  গ্রাজুয়েশন এবং পোষ্ট  গ্রাজুয়েশন ডিগ্রির জন্য তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বৃত্তি চালুর উদ্যোগ গ্রহণের কথা বলেন।
এ ছাড়া বিভিন্ন মেয়াদের প্রশিক্ষণ কোর্সে ছাত্র, উদ্যোক্তাদের প্রশিক্ষণের জন্য  এ আইটির সহযোগিতা কামনা  করেন। এআইটি-র  প্রেসিডেন্ট এ ক্ষেত্রে  প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।  এরপর প্রতিমন্ত্রী (এআইটি)-এর এন্টাপ্রেনিয়োর সেন্টার ই (এআইটি) আয়োজিত ফিউচার অব ইনোভেশন ইন বাংলাদেশ এন্ড অপারচুনিটিজ ফর গ্লোবাল কোলাবরেশন-শীর্ষক একটি সেশন এ অংশগ্রহণ করেন।

রিটেলেড নিউজ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত


নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে রাতভর উচ্চস্বরে ডিজে গান-বাজনা, প্রতিবাদ করায় মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে রাতভর উচ্চস্বরে ডিজে গান-বাজনা, প্রতিবাদ করায় মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলা

অনলাইন ডেস্ক: : ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে রাতভর উচ্চ শব্দে ডিজে গান ও বক্স বাজানোর কারণে পড়াশোনায় বিঘ্ন ঘটছি...বিস্তারিত


পাসপোর্ট করতে গিয়ে দিনভর হয়রানির শিকার: লেখক আকিফ আব্দুল্লাহ

পাসপোর্ট করতে গিয়ে দিনভর হয়রানির শিকার: লেখক আকিফ আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক: : সন্ধ্যা ৬টা বাজতেছে, সকাল থেকে পেটে কিছু পড়ে নাই। সকাল সকাল গেছিলাম পাসপোর্টের কাগজপত্র জমা দিতে...বিস্তারিত


রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত


ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার

ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার

অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর