শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৫:৫৯ পিএম, ২০২২-০৫-২৪
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মঙ্গলবার দুই পাইলট নিহত হয়েছেন। এফ-৭ যুদ্ধবিমানটি তেহরানের দক্ষিণাঞ্চলীয় ইসফাহান প্রদেশে প্রশিক্ষণে অংশ নিয়েছিল। রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে জানানো হয়েছে, আজ (মঙ্গলবার) সকালে আনারাক জেলায় এক দুর্ঘটনায় যুদ্ধবিমানের দুই পাইলট নিহত হয়েছেন।
প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ রেজা জেনেসারির বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, যুদ্ধবিমানটি প্রশিক্ষণে অংশ নেওয়ার সময় বিধ্বস্ত হয়। তিনি জানিয়েছেন, কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। গত কয়েক বছর ধরে ইরানে এ ধরনের বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের একটি আবাসিক এলাকায় এফ-৫ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে তিনজন নিহত হয়। এর মধ্যে দুজনই ওই বিমানের ক্র সদস্য ছিলেন। ইরানের বেশিরভাগ বিমানই রাশিয়ার মিগ এবং সুখোই যুদ্ধবিমান। এগুলো সোভিয়েত আমলের। এছাড়া এফ-৭ মডেলের কিছু চীনা যুদ্ধবিমানও রয়েছে তাদের।
আন্তর্জাতিক ডেস্ক : দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে ৫০ শ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফ্লোরেস অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। সোমবার আঘাত হানা ভূমিক...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় সরকারি স্কুলগুলোর দুরবস্থা নিয়ে প্রশ্ন তোলায় এক মুসলিম ব্যক্তির পর...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভূমধ্যসাগর থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া ২৯ বাংলাদেশি মিসরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ত...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের ৯ উইকেটে জয়ে বড় অবদান রাখেন দুই বোল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের তথ্য বহির্বিশ্বের কাছে পৌঁছাতে দিচ্ছে না ফেসবুক ও ইনস্টাগ্রামের ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited