চট্টগ্রাম   বুধবার, ১৯ আগস্ট ২০২৬  

শিরোনাম

তরুণরাই আনবে সোনালি ভবিষ্যৎ: তথ্যমন্ত্রী 

ঢাকা অফিস ::    |    ০৫:৪১ পিএম, ২০২২-০৫-১৬

তরুণরাই আনবে সোনালি ভবিষ্যৎ: তথ্যমন্ত্রী 

আমাদের তরুণ সমাজ আগামীর দৃশ্যপট বদলে দিয়ে এ উপমহাদেশের জন্য সোনালি ভবিষ্যৎ বয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (১৫ মে) সন্ধ্যায় রাজধানীতে ভারতীয় হাইকমিশনে ‘বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন ২০২২’র প্রক্রিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। ঢাকায় ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সভাপতিত্বে উপ-হাইকমিশনার বিনয় জর্জ, আগের বছরগুলোতে ভারত সফরকারী তরুণদলের আমন্ত্রিত সদস্যবৃন্দ এবং মিশনের কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক রক্তের অক্ষরে লেখা উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, মহান মুক্তিযুদ্ধে এদেশের এক কোটি মানুষকে ভারত আশ্রয় দিয়েছিল, মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে ভারতীয় সেনারা প্রাণ দিয়েছিলেন, যা কখনো ভুলবার নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে চলেছেন। তরুণদলের সদস্য হয়ে ভারত ভ্রমণে অনেক কিছু জানার ও শেখার আছে।

ইতিহাসের দিকে তাকিয়ে তথ্যমন্ত্রী বলেন, কৃষি অর্থনীতির যুগে সমগ্র ভারতবর্ষে আমরা ধনী ছিলাম। ইউরোপে বছরে একটি বা দু’টি ফসল হতো, আমাদের হতো তিনটি। আমরা ধনী ছিলাম বিধায় এখানে পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজ, ফরারিরা এসেছে এবং ধনীর বাড়িতেই ডাকাত পড়ে, যদিও তাদের সবাইকে আমি ডাকাত বলছি না। এরপর অর্থনীতি শিল্পনির্ভর হয়ে যাওয়ার পর দৃশ্যপটটা বদলে যায়। তখন আমাদের কাঁচামাল ব্যবহার করে ইউরোপীয়রা শিল্প গড়ে ধনী হয়।

আমাদের তরুণ সমাজ এই দৃশ্যপট বদলে দিয়ে আমাদের সোনালি যুগ নিয়ে আসবে, সেই প্রত্যাশা করি—বলেন মন্ত্রী।
ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, করোনার কারণে দু’বছর বন্ধ থাকার পর ‘বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন ২০২২’ এর প্রক্রিয়া উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত কারণ, এ প্রক্রিয়া দু’দেশের মৈত্রীবন্ধনকে আরও গাঢ় করবে। পরে মন্ত্রী ও হাইকমিশনার ‘বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন ২০২২’-এ আবেদনের পোর্টাল ও লোগো উদ্বোধন করেন। পোর্টালটি রোববার থেকে ৩০ জুন পর্যন্ত আবেদন গ্রহণের জন্য সক্রিয় থাকবে। পরে ভারতীয় হাইকমিশনের ওই পোর্টালে গিয়ে কীভাবে এই ডেলিগেশনের সদস্য হওয়ার জন্য আবেদন করতে হবে তা সবিস্তারে তুলে ধরা হয়। শেষে ভারত সফরকারী বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনের সাবেক সদস্যরা অনুষ্ঠানে নৃত্যগীতি পরিবেশন করেন।

রিটেলেড নিউজ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত


নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে রাতভর উচ্চস্বরে ডিজে গান-বাজনা, প্রতিবাদ করায় মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে রাতভর উচ্চস্বরে ডিজে গান-বাজনা, প্রতিবাদ করায় মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলা

অনলাইন ডেস্ক: : ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে রাতভর উচ্চ শব্দে ডিজে গান ও বক্স বাজানোর কারণে পড়াশোনায় বিঘ্ন ঘটছি...বিস্তারিত


পাসপোর্ট করতে গিয়ে দিনভর হয়রানির শিকার: লেখক আকিফ আব্দুল্লাহ

পাসপোর্ট করতে গিয়ে দিনভর হয়রানির শিকার: লেখক আকিফ আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক: : সন্ধ্যা ৬টা বাজতেছে, সকাল থেকে পেটে কিছু পড়ে নাই। সকাল সকাল গেছিলাম পাসপোর্টের কাগজপত্র জমা দিতে...বিস্তারিত


রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত


ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার

ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার

অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর