চট্টগ্রাম   বুধবার, ১৯ আগস্ট ২০২৬  

শিরোনাম

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা অফিস ::    |    ১১:৪৪ এএম, ২০২২-০৫-১৪

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুধাবির ক্রাউন প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং ইউএইর ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কাছে পৃথক চিঠিতে সেদেশের রাষ্ট্রপতি এবং আবুধাবির শাসক, শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে এক শোক পত্রে, তিনি বলেন, ‘বাংলাদেশের সরকার এবং জনগণ আমার সাথে আপনার মহামান্যের প্রতি গভীর ও আন্তরিক সমবেদনা জানাতে এবং আপনার মাধ্যমে রাজপরিবারের শোকসন্তপ্ত সদস্য এবং আমিরাতের ভাইদের শোক ও দুঃখের এই সংকটময় মুহূর্তে সমবেদনা জানাতে যোগ দেয়।’ তিনি পুনর্ব্যক্ত করেন, ‘মহামান্য শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান একজন মহান রাষ্ট্রনায়ক, আবুধাবির একজন মহান শাসক এবং মুসলিম উম্মাহর একজন দূরদর্শী নেতা ছিলেন। 

তার গতিশীল নেতৃত্ব, বিচক্ষণতা এবং সংযুক্ত আরব আমিরাতের জাতীয় উন্নয়নে ত্যাগ এবং ইসলামী উদ্দেশ্যের অগ্রগতি এমন কিছু ঘটনা যা তাঁকে ইতিহাসে স্মরণীয় ব্যক্তিত্ব করে রাখবে।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ মহামান্য বাংলাদেশের একজন মহান বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশী সম্প্রদায়ের একজন অভিভাবক ছিলেন।’ তিনি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি বলেন, ‘আমরা তাঁর চির শান্তির জন্য প্রার্থনায় হাত মিলিয়েছি যে সর্বশক্তিমান আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করবেন। আমরা শোকাহত রাজপরিবারের সদস্যদের এবং সংযুক্ত আরব আমিরাতের ভ্রাতৃপ্রতিম জনগণ যারা এই অপূরণীয় ক্ষতি বহন করবে তাদেরকে সাহস ও সহনশীলতা দান করার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কাছে আরেকটি শোক পত্রে  

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণ ও সরকার ও আমার নিজের পক্ষ থেকে, আমি আপনাকে এবং আপনার মাধ্যমে রাজপরিবারের শোকাহত সদস্যদের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের ভ্রাতৃপ্রতিম জনগণের কাছে সংযুক্ত আরব আমিরাতের মহামান্য রাষ্ট্রপতি এবং আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে আমাদের গভীর সমবেদনা এবং আন্তরিক সহানুভ’তি  জানাই।’ তিনি বলেন, মহামান্য শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের একজন গতিশীল এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের আর্থ-সামাজিক পরিবর্তনের জন্য এবং একে একটি সমৃদ্ধ ও অগ্রগামী জাতি হিসেবে গড়ে তুলতে তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন, যোগ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আমি আন্তরিকভাবে বাংলাদেশ-ইউএই দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে তাঁর অবদানকে স্বীকার করছি। আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রয়াত শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের চির শান্তির এবং তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করার জন্য আন্তরিকভাবে দোয়া করছি।’ প্রধানমন্ত্রী বলেন, আল্লাহ রাজপরিবারের শোকাহত সদস্যদের এবং সংযুক্ত আরব আমিরাতের ভ্রাতৃপ্রতিম জনগণকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার সাহস ও শক্তি দান করুন।

রিটেলেড নিউজ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত


নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে রাতভর উচ্চস্বরে ডিজে গান-বাজনা, প্রতিবাদ করায় মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে রাতভর উচ্চস্বরে ডিজে গান-বাজনা, প্রতিবাদ করায় মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলা

অনলাইন ডেস্ক: : ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে রাতভর উচ্চ শব্দে ডিজে গান ও বক্স বাজানোর কারণে পড়াশোনায় বিঘ্ন ঘটছি...বিস্তারিত


পাসপোর্ট করতে গিয়ে দিনভর হয়রানির শিকার: লেখক আকিফ আব্দুল্লাহ

পাসপোর্ট করতে গিয়ে দিনভর হয়রানির শিকার: লেখক আকিফ আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক: : সন্ধ্যা ৬টা বাজতেছে, সকাল থেকে পেটে কিছু পড়ে নাই। সকাল সকাল গেছিলাম পাসপোর্টের কাগজপত্র জমা দিতে...বিস্তারিত


রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত


ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার

ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার

অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর