শিরোনাম
ঢাকা অফিস :: | ০৭:২২ পিএম, ২০২২-০৫-১২
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে তার দপ্তরে বৈঠক করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান।
বৃহস্পতিবার (১২ মে) দুপুর ১২টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি উঠে আসে। এসময় মন্ত্রী ও রাষ্ট্রদূত সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ, স্বল্পতম সময়ে ন্যূনতম অভিবাসন ব্যয়ে আরও বেশি সংখ্যক কর্মী পাঠানো, কর্মী নিয়োগ প্রক্রিয়ায় মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকানো এবং সৌদিতে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
বৈঠকে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহিদুল আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাদের, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইকবাল হুসাইন খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুরক্ষাসেবা বিভাগের যুগ্মসচিব মো. জিয়াউল হক, বায়রার প্রশাসক মো. দাউদুর রহমান প্রমুখ।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে রাতভর উচ্চ শব্দে ডিজে গান ও বক্স বাজানোর কারণে পড়াশোনায় বিঘ্ন ঘটছি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সন্ধ্যা ৬টা বাজতেছে, সকাল থেকে পেটে কিছু পড়ে নাই। সকাল সকাল গেছিলাম পাসপোর্টের কাগজপত্র জমা দিতে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited