শিরোনাম
ঢাকা অফিস :: | ০৫:১৩ পিএম, ২০২২-০৫-১২
নেদারল্যান্ডসের আদলে গ্রহণ করা শতবর্ষী ডেল্টা প্ল্যান তথা ‘ব-দ্বীপ পরিকল্পনা-২১০০’ কে দেশের ভবিষ্যৎ উন্নয়নের চাবিকাঠি হিসেবে দেখছে সরকার। এটি বাস্তবায়নে ৩৭ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। প্রতি ডলার ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় তিন লাখ ১৪ হাজার ৫০০ কোটি টাকা। এই পরিকল্পনা বাস্তবায়নে বেশি আগ্রহী তিন মন্ত্রণালয়।
ডেল্টা প্ল্যানের সঙ্গে পরিকল্পনা, পানিসম্পদ, কৃষি, মৎস ও প্রাণিসম্পদ, পরিবেশ, বন এবং জলবায়ু, স্থানীয় সরকার বিভাগ, ভূমি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট। ডেল্টা প্ল্যানের সব তথ্য পেতে সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) নলেজ পোর্টাল উদ্বোধন করেছে। এর মাধ্যমে ডেল্টা প্ল্যান সংশ্লিষ্ট সব ধরণের তথ্য পাওয়া যাবে। ডেল্টা প্ল্যানের তথ্যের একটা সমন্বয় সৃষ্টি হবে এই পোর্টালের মাধ্যমে।
বৃহস্পতিবার (১২ মে) মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে এই পোর্টালের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় মন্ত্রী বলেন, জিইডি নলেজ পোর্টাল উদ্বোধন করা হলো। এটি একটা বিশাল পরিকল্পনা। তবে এটা আরও গভীর হওয়া দরকার। আমরা আশা করি এটা করতে পারবো। পূর্বের অভিজ্ঞতায় এটাই মনে হয়। ডেল্টা প্ল্যানও আমরা হ্যান্ডেল করবো। এখানে সব ধরনের তথ্য থাকবে।
তিনি বলেন, নানা ধরনের আলোচনা নিয়ে আমরা উন্নয়নকে এগিয়ে নিতে চাই। এটা করবেন না, ওটা করবেন না- এই অবস্থায় আমরা নেই। আমরা আলোচনায় বিশ্বাস করি, মত বিনিময়ে বিশ্বাস করি। একটা কথা বার বার বলতে চাই, এখানে আমাদের সচিব-সদস্যরা আছেন। আমাদের কিছু বিষয় আছে এগুলো ভেঙে আধুনিক করতে হবে। বিষয়গুলো আরও প্রাণবন্ত করতে চাই। সবার মতামত নিয়ে কাজ করতে চাই। এটা কাজের জায়গা, ভুলের জায়গা নয়।
জিইডি নলেজ পোর্টাল উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) নাসিমা বেগম, পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) শরিফা খান, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মো. কাউসার আহাম্মদ প্রমুখ।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে রাতভর উচ্চ শব্দে ডিজে গান ও বক্স বাজানোর কারণে পড়াশোনায় বিঘ্ন ঘটছি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সন্ধ্যা ৬টা বাজতেছে, সকাল থেকে পেটে কিছু পড়ে নাই। সকাল সকাল গেছিলাম পাসপোর্টের কাগজপত্র জমা দিতে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited