চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম বন্দরে আরও ২ গ্যান্ট্রি ক্রেন যুক্ত হলো 

আমাদের ডেস্ক :    |    ১২:৩৬ পিএম, ২০২২-০৫-০৮

চট্টগ্রাম বন্দরে আরও ২ গ্যান্ট্রি ক্রেন যুক্ত হলো 

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে কনটেইনার ওঠানামার সরঞ্জামের বহরে যুক্ত হলো আরও দুটি কী গ্যান্ট্রি ক্রেন (কিউজিসি) ও তিনটি রাবার টায়ার গ্যান্ট্রি (আরটিজি)। শনিবার (৭ - মে) চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) ৫নং বার্থে ভিড়েছে এসব যন্ত্রবাহী জাহাজ। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, নতুন যন্ত্রপাতি সংযোজনের ফলে বন্দরের অপারেশনাল কাজে গতি বাড়বে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চীনের সাংহাই বন্দর থেকে দুটি কিউজিসি ও তিনটি আরটিজি নিয়ে আসা ‘জেন হুয়া-১২’ নামের জাহাজটি গত ৫মে (বৃহস্পতিবার) বন্দরের বহির্নোঙরে ভিড়ে। পরে শনিবার দুইটি শক্তিশালী টাগবোটের সহায়তায় ভারী যন্ত্রপাতিবাহী জাহাজটিকে এনসিটির বার্থে ভেড়ানো হয়।

বন্দর সূত্রে জানা গেছে, ২০০৫ সালে চট্টগ্রাম বন্দরের চিটাগাং কন্টেইনার টার্মিনালে (সিসিটি) প্রথম গ্যান্ট্রি ক্রেন যুক্ত হয়। এরপর ২০১৭ ও ২০১৮ সালে এনসিটিতে গ্যান্ট্রি ক্রেন (চলন্ত কপিকল) সংযুক্ত করা হয়। বর্তমানে বন্দরের সিসিটিতে চারটি ও এনসিটিতে ১০টি কিউজিসি রয়েছে। নতুন আসা কিউজিসি দুটি এনসিটির ৫নং বার্থে বসানো হবে। এছাড়া বন্দরের অপারেশনাল কাজে ৩৯টি আরটিজি রয়েছে। নতুন তিনটি আরটিজি রেফার ইয়ার্ডে কন্টেইনার অপারেশনে যুক্ত হতে পারে বলে জানা গেছে।

বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, চীনে তৈরি অত্যাধুনিক দুইটি কিউজিসি ও তিনটি আরটিজি বন্দরে এসে পৌঁছেছে। এগুলো এনসিটিতে আনলোড হবে। এরপর ফিটিং, ট্রায়াল শেষে যত দ্রুত সম্ভব কিউজিসিগুলো অপারেশনে (কাজে) ব্যবহার করা হবে।
তিনি বলেন, এসব যন্ত্রপাতি সংযোজনের কারণে বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ে (ওঠানামা করানো) আরও গতি আসবে। এতে চট্টগ্রাম বন্দরে জাহাজের অবস্থানকাল কমে আসবে বলে আশা করেন তিনি।

রিটেলেড নিউজ

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত

সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত

জ্বালানি সংকটে মায়ানমারে পাচার হচ্ছে তেল, প্রশাসনের অভিযানেও থামছে না অনুমোদনহীন তেল বিক্রি, বৈধ পাম্পের দাবিতে জেলেরা

জ্বালানি সংকটে মায়ানমারে পাচার হচ্ছে তেল, প্রশাসনের অভিযানেও থামছে না অনুমোদনহীন তেল বিক্রি, বৈধ পাম্পের দাবিতে জেলেরা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলাকায় জ্বালানি তেল বিক্রà...বিস্তারিত

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

ইমরান নূর: কোঅর্ডিনেটর : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মাওলানা এমদà¦...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত

সর্বশেষ খবর